ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে অবৈধ মাদকদ্রব্য রাখার অভিযোগে ১ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত রাণীশংকৈলে মায়ের অভিযোগে ছেলের তিন মাসের কারাদণ্ড রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দু’বার বিষপ্রয়োগের পরেও বেঁচে গেলেন সাজাপ্রাপ্ত! গুপ্ত দলটি সবসময় দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: প্রধানমন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু লাঠি হাতে সৌদির ঐতিহ্যবাহী নাচ দেখাল চিনা রোবটের দল! রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত চারঘাটে গুলি ও ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল উদ্ধার রাজশাহী মহানগরীতে অপহরণ মামলার মূল হোতা গ্রেপ্তার জাতিসংঘে অস্ত্র নয়, যুক্তি-আলোচনা-শিক্ষা-মানতা ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন: প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে ইসি গুরুদাসপুরে র‌্যালি ও আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ফেনীতে মুহুরী-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ রাণীশংকৈলে একরাতে দুই অভিযানে ১১৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার-২ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হাসি-কান্নায় বিদায় নিলেন-রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

জামিনে মুক্তির পর আবুল কাশেম হত্যা মামলার আসামির ওপর হামলা, হাসপাতালে ভর্তি

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৬:২২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৬:২২:৫৫ অপরাহ্ন
জামিনে মুক্তির পর আবুল কাশেম হত্যা মামলার আসামির ওপর হামলা, হাসপাতালে ভর্তি জামিনে মুক্তির পর আবুল কাশেম হত্যা মামলার আসামির ওপর হামলা, হাসপাতালে ভর্তি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম হত্যা মামলার আসামি মিরাজুল ইসলাম জামিনে মুক্তি পাওয়ার পর হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, সোমবার (২৯ সেপ্টেম্বর) জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে কুল্যাগাছা বাজারে যান মিরাজুল। এ সময় বাজারে আগে থেকে অবস্থান নেওয়া সেলিম, শয়ন, লালচান ও পারভেজসহ একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো ও দেশীয় অস্ত্র দিয়ে মিরাজুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। জীবন বাঁচাতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করে ধরে ফেলে। একপর্যায়ে রক্তাক্ত ও অচেতন হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, আবুল কাশেম হত্যা মামলার আসামিরা আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতে আত্মসমর্পণ করেন। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তারা নিজ এলাকায় ফিরে আসেন।

তবে ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জামিনে মুক্তি পাওয়ার পরও মামলার আসামি ও তাদের পরিবারের সদস্যরা এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। জামিনে থাকা ১১টি পরিবারের সদস্যদের নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া এবং চলাচলে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। এমনকি তাদের সন্তানদের স্কুল-কলেজে যাতায়াতেও বাধা দেওয়া হচ্ছে বলে দাবি পরিবারের সদস্যদের।

পরিবারগুলোর অভিযোগ, উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও তাদের ওপর হামলা ও হুমকির ঘটনা অব্যাহত রয়েছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা রেখে জামিনপ্রাপ্ত আসামি ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদে ও স্বাভাবিকভাবে বসবাসের সুযোগ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড