ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে অবৈধ মাদকদ্রব্য রাখার অভিযোগে ১ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত রাণীশংকৈলে মায়ের অভিযোগে ছেলের তিন মাসের কারাদণ্ড রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দু’বার বিষপ্রয়োগের পরেও বেঁচে গেলেন সাজাপ্রাপ্ত! গুপ্ত দলটি সবসময় দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: প্রধানমন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু লাঠি হাতে সৌদির ঐতিহ্যবাহী নাচ দেখাল চিনা রোবটের দল! রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত চারঘাটে গুলি ও ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল উদ্ধার রাজশাহী মহানগরীতে অপহরণ মামলার মূল হোতা গ্রেপ্তার জাতিসংঘে অস্ত্র নয়, যুক্তি-আলোচনা-শিক্ষা-মানতা ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন: প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে ইসি গুরুদাসপুরে র‌্যালি ও আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ফেনীতে মুহুরী-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ রাণীশংকৈলে একরাতে দুই অভিযানে ১১৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার-২ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হাসি-কান্নায় বিদায় নিলেন-রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

তৃতীয় ভাষার সঙ্গে আন্তর্জাতিকীকরণে ইউজিসির সহায়তা চান রুয়েট উপাচার্য

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৬:২২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৬:২২:১৬ অপরাহ্ন
তৃতীয় ভাষার সঙ্গে আন্তর্জাতিকীকরণে ইউজিসির সহায়তা চান রুয়েট উপাচার্য তৃতীয় ভাষার সঙ্গে আন্তর্জাতিকীকরণে ইউজিসির সহায়তা চান রুয়েট উপাচার্য
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষা চালুর পাশাপাশি উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং গবেষণালব্ধ জ্ঞান ও উদ্ভাবনের বাণিজ্যিকীকরণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহযোগিতা চেয়েছেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

বুধবার ইউজিসিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব বিষয়ে গুরুত্বারোপ করেন। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে সভায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন।

সভায় ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর লক্ষ্যে ভাষা কেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় জনবল নিয়োগ, অঞ্চলভিত্তিক ভাষার চাহিদা নিরূপণ, রিসোর্স ম্যাপিং ও কোর্স কাঠামো নির্ধারণ নিয়ে আলোচনা হয়। ভাষা নির্বাচনে শিক্ষার্থীদের চাহিদা, কর্মসংস্থান এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগকে গুরুত্ব দেওয়ার প্রস্তাব করা হয়।

রুয়েট উপাচার্য জানান, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইউনিট এবং ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। এসব কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় জনবল ও সহযোগিতার জন্য ইউজিসির সহায়তা চান তিনি।

শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ বাড়ানোর পাশাপাশি গবেষণার ফল শিল্পখাতে প্রয়োগে টেকনোলজি ট্রান্সফার অফিস (টিটিও) প্রতিষ্ঠার উদ্যোগের কথাও জানান উপাচার্য। সভায় স্টাডি ইন বাংলাদেশ পোর্টাল চালুর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড