ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে অবৈধ মাদকদ্রব্য রাখার অভিযোগে ১ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত রাণীশংকৈলে মায়ের অভিযোগে ছেলের তিন মাসের কারাদণ্ড রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দু’বার বিষপ্রয়োগের পরেও বেঁচে গেলেন সাজাপ্রাপ্ত! গুপ্ত দলটি সবসময় দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: প্রধানমন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু লাঠি হাতে সৌদির ঐতিহ্যবাহী নাচ দেখাল চিনা রোবটের দল! রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত চারঘাটে গুলি ও ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল উদ্ধার রাজশাহী মহানগরীতে অপহরণ মামলার মূল হোতা গ্রেপ্তার জাতিসংঘে অস্ত্র নয়, যুক্তি-আলোচনা-শিক্ষা-মানতা ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন: প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে ইসি গুরুদাসপুরে র‌্যালি ও আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ফেনীতে মুহুরী-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ রাণীশংকৈলে একরাতে দুই অভিযানে ১১৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার-২ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হাসি-কান্নায় বিদায় নিলেন-রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফতুল্লায় মাদরাসার ছাদে ট্রান্সমিটার বিস্ফোরণ: আরও এক কিশোরীর মৃত্যু

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৬:১৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৬:১৪:৫১ অপরাহ্ন
ফতুল্লায় মাদরাসার ছাদে ট্রান্সমিটার বিস্ফোরণ: আরও এক কিশোরীর মৃত্যু ফতুল্লায় মাদরাসার ছাদে ট্রান্সমিটার বিস্ফোরণ: আরও এক কিশোরীর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসার ছাদে খেলাধুলার সময় ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ দুই শিক্ষার্থীর মৃত্যু হলো।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় জিদনি (১৪) নামে ওই কিশোরীর মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিদনির শরীরের ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় দগ্ধ লামিয়া আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

এ ছাড়া দগ্ধ সুমাইয়া আক্তার ও আছিয়া আক্তারের শরীরের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় তাদের অবজারভেশনে রাখা হয়েছে। তবে তারাও পুরোপুরি শঙ্কামুক্ত নয় বলে জানান চিকিৎসক।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ফতুল্লার হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদরাসার ছাদে ছাত্রীরা খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ পাশের একটি বৈদ্যুতিক লাইনের ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে ছাদের ওপর এসে পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়।

পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় এর আগে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। আজ জিদনির মৃত্যুতে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড