ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ রাজশাহীতে চুরি ও মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড পুজোর আগে অনন্যার মতো ত্বকের জেল্লা, ঘরেই বানান ৩ উপাদানের ফেসপ্যাক সমাজমাধ্যমে ঝড় তুলছেন তান্যা মিশ্র, অনুরাগীদের চোখে ভারতের ‘নতুন জাতীয় ক্রাশ’ আবার আলোচনায় গোবিন্দ, এবার প্রকাশ্যে কটাক্ষ দিব্যা খোসলার তানোরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেস্টার অভিযোগ রাজশাহীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, জব্দ ১১ স্মার্টফোন ও এক লাখ টাকা চতুর্থ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, বাগদায় গ্রেফতার শিক্ষক পাকিস্তানি সেনার কনভয়ে ‘কাদ’-এর হামলা, নিহত ৯ ৩৪ হাজার ফুট উচ্চতায় দুই পাইলটের মারামারি, ১৭ হাজার ফুট নিচে নামল বিমান করীনার অনুষ্ঠানে শাহিদ-পত্নী মীরা, একই ফ্রেমে প্রাক্তন ও বর্তমান অনুমতি ছাড়া নাম-ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগ, এআই সংস্থার বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ভিএমএতে ইতিহাস গড়লেন টেইলর সুইফট, প্রথম এশীয় একক শিল্পী হিসেবে পুরস্কার লিসার ডাকসুর ভিপি সাদিক কায়েমের বিরুদ্ধে ‘অসুন্দর পরিবেশ’ সৃষ্টির অভিযোগ চরমোনাই পীরের সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ কাজের উদ্বোধন স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যাওয়ায় ক্ষোভে নিজের শরীরে আগুন লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত জাজিরায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে কিশোরকে কান ধরে উঠবস, মাথা ন্যাড়া রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত রাসিকের ‘শিক্ষা পদক-২০২৬’ এর রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর বৃহস্পতিবার, প্রস্তুতি শেষ পর্যায়ে

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৫:৫৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৫:৫৩:৫১ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর বৃহস্পতিবার, প্রস্তুতি শেষ পর্যায়ে প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর বৃহস্পতিবার, প্রস্তুতি শেষ পর্যায়ে
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তার ফেনীতে প্রথম সফর। দিনব্যাপী সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হবেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।

দুপুর ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা দেড়টায় কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

এরপর বেলা ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

বেলা ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। রাত ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ফেনীতে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা গেছে, পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। মুহুরী নদী-সংলগ্ন ঘাটঘর এলাকায় নদীর তীরে জনসভাস্থলের অবকাঠামো তৈরির কাজও প্রায় শেষ হয়েছে। এরই মধ্যে স্থাপন করা হয়েছে উদ্বোধনী ফলক।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জনসভায় অংশ নেওয়া মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। সভাস্থলে পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেট স্থাপনসহ স্যানিটেশন ব্যবস্থার কাজ চলছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অন্যান্য প্রস্তুতিও চলছে।

সড়ক যোগাযোগ স্বাভাবিক ও নিরাপদ রাখতে ফেনী-পরশুরাম আঞ্চলিক প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে মেরামত ও সংস্কারকাজ করা হয়েছে। পাশাপাশি ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন সরকারি বিভাগের পক্ষ থেকে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম জানান, সভাস্থলের নিরাপত্তাব্যবস্থা তিনটি জোনে ভাগ করা হবে—রেড, ইয়েলো ও হোয়াইট জোন। রেড জোনে প্রবেশের জন্য বিশেষ সিকিউরিটি কার্ড এবং ইয়েলো জোনের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা থাকবে। রেড ও ইয়েলো জোনের বাইরে থাকা এলাকা হোয়াইট জোন হিসেবে বিবেচিত হবে, যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন।

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তায় এসএসএফ ও পিজিআরের পাশাপাশি সীমান্ত এলাকা হওয়ায় নয় প্লাটুন বিজিবি, প্রায় তিন হাজার পুলিশ সদস্য, এসআরবি, কোস্টগার্ড ও আনসার সদস্যরা বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করবেন।

ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, ফেনী প্রধানমন্ত্রীর নানার বাড়ি। তাকে বরণ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফেনীর মানুষ প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ

সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ