ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ দিনের যমজ মেয়ে ফেলে উধাও মা, দিশাহারা বাবা ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল, অতঃপর... ঝগড়া মীমাংসা করতে গিয়ে জামাইয়ের হাতে শ্বশুর খুন প্রতিবন্ধী কিশোরীকে নির্মাণাধীন ভবনে নিয়ে গেলেন এসকেন, অতঃপর... কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে স্ত্রী, সন্তান ও শ্বশুরসহ বাংলাদেশি সাংবাদিক নিহত হানি ট্র্যাপে ফেলে পর্নোগ্রাফি তৈরি, অতঃপর... হারানোর ভয়ে বেঁধে রেখেও জিসানকে বাঁচাতে পারলেন না মা ট্রাম্পের বাড়াবাড়িতে এবার ইউরোপে হামলার হুমকি দিলো ইরান ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ প্রেমিকের সঙ্গে সম্পর্কের কোন তিক্ত স্মৃতি ভাগ করে নিলেন অনুপমা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী ‘নিজেকে অন্ধভক্ত বলতে গর্ববোধ করি’, ঈশার কথায় আবেগপ্রবণ কঙ্গনা কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুদাসপুরে ৮ কোটি টাকা ব্যয়ে দুটি সড়ক নির্মাণের উদ্বোধন গুরুদাসপুরে ৩৩৪ পরিবার পেল ৫ মেট্রিকটন চাল রাজশাহীতে রোমোর আহ্বায়ক হুজাইফা, সদস্য সচিব তুহিন রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

জামালপুরে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৪৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৪৪:২৮ অপরাহ্ন
জামালপুরে ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড ছবি: সংগৃহীত
জামালপুরে ১৬ বছরের এক নারীকে ধর্ষণের অপরাধে বছির উদ্দিন নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত বছির উদ্দিন বকশিগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার আবুল হোসেনের ছেলে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জামালপুরের বকশিগঞ্জে ২০১৫ সালের জুন মাসের দিকে বিয়ের প্রলোভনে দেখিয়ে ১৬ বছরের এক নারীকে ধর্ষণ করে বছির উদ্দিন। এতে ওই নারী ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ওই নারী বিয়ের জন্য বছির উদ্দিনকে চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় ২০১৫ সালের অক্টোবর মাসের দিকে ভুক্তভোগী ওই নারী বকশিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ প্রায় ১০ বছরে ৯ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালতে ধর্ষণের বিষয়টি প্রমাণিত হওয়ায় আসামি বছির উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম। জরিমানার টাকার ভুক্তভোগী পাবে বলে রায়ে উল্লেখ করা হয়। 

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোবারক হোসেন ও সরকার পক্ষের পিপি অ্যাডভোকেট ফজলুল হক উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ