ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে সমবায় সমিতির সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার বিদ্যুৎ ও সেচ ব্যয় কমাতে বিএমডিএর ১৫ হাজার গভীর নলকূপ যাবে সৌরবিদ্যুতে শিবগঞ্জে সাড়ে ছয় কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার ১ সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার

বিদ্যুৎ ও সেচ ব্যয় কমাতে বিএমডিএর ১৫ হাজার গভীর নলকূপ যাবে সৌরবিদ্যুতে

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৫:৫১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৫:৫১:৫৯ অপরাহ্ন
বিদ্যুৎ ও সেচ ব্যয় কমাতে বিএমডিএর ১৫ হাজার গভীর নলকূপ যাবে সৌরবিদ্যুতে বিদ্যুৎ ও সেচ ব্যয় কমাতে বিএমডিএর ১৫ হাজার গভীর নলকূপ যাবে সৌরবিদ্যুতে
বরেন্দ্র অঞ্চলের সেচব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। সংস্থাটির আওতাধীন প্রায় ১৫ হাজার গভীর নলকূপ পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎচালিত পাম্পে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে সেচের বিদ্যুৎ ও পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন বিএমডিএর চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফির তুহিন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিএমডিএর প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ পরিকল্পনার কথা জানান। সভায় সংস্থাটির নির্বাহী পরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসান জাফির তুহিন বলেন, সরকার পরিবেশবান্ধব সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় বরেন্দ্র অঞ্চলের গভীর নলকূপগুলো ধাপে ধাপে সৌরচালিত করা হবে। এতে বিএমডিএর বিদ্যুৎ ও পরিচালন ব্যয় কমবে। পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হবে। কৃষকের সেচ ব্যয় কমার পাশাপাশি সময়মতো সেচ নিশ্চিত করাও সম্ভব হবে।

তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের ১৬টি জেলায় চাহিদা ও অগ্রাধিকার বিবেচনায় ছোট ছোট প্রকল্প নেওয়া হবে। পানির অভাবে যাতে কোনো জমি অনাবাদি না থাকে, সে অনুযায়ী মাঠপর্যায়ের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করতে হবে। নদীকেন্দ্রিক উন্নয়ন ও মেগা প্রকল্পের কাজও এগিয়ে নেওয়া হবে।

সভায় নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান আসন্ন সেচ মৌসুম শুরুর আগেই বন্ধ থাকা সব গভীর নলকূপ দ্রুত মেরামত করে সচল করার তাগিদ দেন। পানি ও জ্বালানির অপচয় রোধে কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকি বাড়ানোরও আহ্বান জানান।

সভায় বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, সচিব মেহেদী হাসান, বিভিন্ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার