ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

থানার আম গাছ থেকে পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৪১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৪১:২৬ অপরাহ্ন
থানার আম গাছ থেকে পড়ে পুলিশ সদস্যের মৃত্যু ফাইল ফটো
সিরাজগঞ্জের বেলকুচি থানার ভেতরে থাকা গাছ থেকে আম পাড়তে গিয়ে শাহজাহান আলী (৫৪) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সকালে থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

মৃত শাহজাহান আলী বেলকুচি থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাবনার আমিনপুর থানার দাতিয়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, বুধবার সকাল ১১টার দিকে শাহজাহান আলী ব্যাগ নিয়ে গাছে উঠে আম পাড়া শুরু করেন। একপর্যায়ে পা পিছলে গাছ থেকে পড়ে গিয়ে আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে দুপুরে তাকে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সবশেষ ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় পরিবারের স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার