ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ রাজশাহীতে চুরি ও মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড পুজোর আগে অনন্যার মতো ত্বকের জেল্লা, ঘরেই বানান ৩ উপাদানের ফেসপ্যাক সমাজমাধ্যমে ঝড় তুলছেন তান্যা মিশ্র, অনুরাগীদের চোখে ভারতের ‘নতুন জাতীয় ক্রাশ’ আবার আলোচনায় গোবিন্দ, এবার প্রকাশ্যে কটাক্ষ দিব্যা খোসলার তানোরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেস্টার অভিযোগ রাজশাহীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, জব্দ ১১ স্মার্টফোন ও এক লাখ টাকা চতুর্থ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, বাগদায় গ্রেফতার শিক্ষক পাকিস্তানি সেনার কনভয়ে ‘কাদ’-এর হামলা, নিহত ৯ ৩৪ হাজার ফুট উচ্চতায় দুই পাইলটের মারামারি, ১৭ হাজার ফুট নিচে নামল বিমান করীনার অনুষ্ঠানে শাহিদ-পত্নী মীরা, একই ফ্রেমে প্রাক্তন ও বর্তমান অনুমতি ছাড়া নাম-ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগ, এআই সংস্থার বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ভিএমএতে ইতিহাস গড়লেন টেইলর সুইফট, প্রথম এশীয় একক শিল্পী হিসেবে পুরস্কার লিসার ডাকসুর ভিপি সাদিক কায়েমের বিরুদ্ধে ‘অসুন্দর পরিবেশ’ সৃষ্টির অভিযোগ চরমোনাই পীরের সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ কাজের উদ্বোধন স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যাওয়ায় ক্ষোভে নিজের শরীরে আগুন লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত জাজিরায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে কিশোরকে কান ধরে উঠবস, মাথা ন্যাড়া রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত রাসিকের ‘শিক্ষা পদক-২০২৬’ এর রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি

হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৮:৩৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৮:৩৭:৫৯ অপরাহ্ন
হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান
হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের অবসানে কূটনৈতিক আলোচনার ওপর জোর দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, প্রণালী খুলে দেওয়ার বিষয়ে তেহরানের শর্ত অপরিবর্তিত রয়েছে। এসব শর্ত পূরণ হলেই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনের বরাতে জানা গেছে, আরাঘচি বলেছেন, কেবল আলোচনার মাধ্যমেই বর্তমান অচলাবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব। হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং ওই অঞ্চলে যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তেহরান।

চলতি সপ্তাহের শুরুতে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রায় তিন ঘণ্টা বৈঠক হয়। বৈঠকটি ইতিবাচক ছিল বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ইরান জানায়, মধ্যস্থতাকারী কাতারের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের কাছে একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে।

ইরানের প্রস্তাবে সাতটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। তেহরানের দাবি, প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সম্ভব।

তবে ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান দ্রুত হরমুজ প্রণালী খুলতে একটি চুক্তি করতে চাইছে, কারণ দেশটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সংঘাতে জয়ী হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, ইরানের প্রস্তাবের বিষয়ে আলোচনার সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়নি বলে তেহরানের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেশটি এখনো যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রস্তাবের মধ্যে দেশটির বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার এবং ইরানের তেল বিক্রির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয় রয়েছে। পাশাপাশি লেবাননকে অন্তর্ভুক্ত করে যুদ্ধবিরতির উদ্যোগ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহও জানিয়েছে তেহরান।

হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ একটি অংশের জ্বালানি পরিবহন হওয়ায় অঞ্চলটির অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। ফলে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনার দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ

সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ