ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত মদপানে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণ-হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ নবজাতকদের ২২ ক্যারেটের সোনার আংটি দিচ্ছে তামিলনাড়ু সরকার রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত চোখের সামনে ধসে গেল গোটা একটা পাহাড়! নেপালে ভয়াবহ দৃশ্য, মৃত ২১ দিল্লিতে ২৫ বছরের মধ্যে সেপ্টেম্বরে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা, শীত কি আগেভাগে? গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু জার্মানিতে সাড়ে ৬ লাখ দক্ষ কর্মীর সুযোগ, আগ্রহীদের জন্য ‘অপরচুনিটি কার্ড’ রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু

তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৮:২২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৮:২২:২৩ অপরাহ্ন
তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার
তৃতীয়বারের মতো মা হতে চলেছেন হলিউড অভিনেত্রী অ্যানি হ্যাথাওয়ে। অন্তঃসত্ত্বা অবস্থাতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। একের পর এক ছবির প্রচারে অংশ নিচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের নতুন ছবি ‘ভেরিটি’র প্রচারে গিয়ে মুখোমুখি হন মজার এক পরিস্থিতির।

ছবির প্রচারে গিয়ে অ্যানির ইচ্ছা হয়েছিল মুরগির একটি বিশেষ ঝাল পদ খাওয়ার। সামনে সেই খাবার থাকলেও চিকিৎসকের পরামর্শের কারণে শেষ পর্যন্ত তা খেতে পারেননি তিনি।

এক সাক্ষাৎকারে অ্যানি জানান, ‘ভেরিটি’ ছবির শুটিংয়ের সময় চরিত্রের প্রয়োজনে তিনি ওই বিশেষ ঝাল মুরগির পদ খেয়েছিলেন। পরে শুটিংয়ের বাকি অংশে আসল খাবারের পরিবর্তে নকল খাবার ব্যবহার করা হয়।

ছবির প্রচারের সময় বাস্তবে সেই ঝাল খাবার খাওয়ার আশা করেছিলেন অ্যানি। তবে এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় পরিস্থিতি বদলে যায়। চিকিৎসক তাঁকে ওই খাবার না খাওয়ার পরামর্শ দেন। কারণ, অতিরিক্ত ঝাল খাবার প্রসবের সময় এগিয়ে দিতে পারে—এমন আশঙ্কা থাকায় আপাতত ঝুঁকি নিতে চাননি অভিনেত্রী।

জানা গেছে, নতুন ছবি ‘ভেরিটি’র প্রচারের কৌশল হিসেবেও ছবিতে ওই ঝাল মুরগির পদ রাখার ভাবনা অ্যানির মাথায় এসেছিল। কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটিতে অ্যানি হ্যাথাওয়ের সঙ্গে অভিনয় করেছেন ডাকোটা জনসন ও জশ হার্টনেট।

ছবিতে ডাকোটা জনসন অভিনয় করেছেন লেখিকা লোওয়েনের চরিত্রে। আর অ্যানি হ্যাথাওয়েকে দেখা যাবে সফল লেখিকা ভারিটি ক্রফোর্ডের ভূমিকায়। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার