ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার বিশ্বজুড়ে ৫৬ শতাংশ বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল! মা শ্রীদেবীকে ছাড়িয়ে গেলেন জাহ্নবী দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানে আত্রাই উপজেলা পরিষদ মাঠে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন সকালে এক চামচ ঘি! হজমশক্তি বাড়ানোর পাশাপাশি ত্বকেও আনতে পারে স্বাভাবিক উজ্জ্বলতা লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু সব তিক্ততা ভুলে আচমকা দীপিকার প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা! দিল্লিতে ফের বহুতল আবাসনে অগ্নিকাণ্ড, এবার প্রাণ গেল তিনজনের ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট: জামায়াত

এস আলম গ্রুপের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৩২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৩২:৩৯ অপরাহ্ন
এস আলম গ্রুপের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ ফাইল ফটো
ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে নেওয়া ঋণের দায়ে এস আলম গ্রুপের বিভিন্ন সম্পত্তি, শেয়ার ও ব্যাংক হিসাব ক্রোকের (বাজেয়াপ্ত) নির্দেশ দিয়েছেন অর্থঋণ আদালত।

বুধবার (২ জুলাই) ঢাকার অর্থঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের নির্দেশে রাজধানীর মতিঝিলে অবস্থিত একটি চারতলা বাণিজ্যিক ভবনসহ ৫ কাঠা ৯ দশমিক ৯০ ডেসিমেল জমি ক্রোক করা হয়েছে। জমিটি এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেডের চেয়ারম্যান ফারজানা পারভীনের নামে রয়েছে। তিনি ২০২৩ সালের ১৩ আগস্ট এটি ক্রয় করেন।

এ ছাড়া এস এস পাওয়ার লিমিটেডের ৫৮ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার, সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেডের প্রায় ১১৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার এবং চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ও আলকডিয়া মৌজার ৩১ হাজার ২৫১ দশমিক ৭০ ডেসিমেল জমি, স্থাপনা, যন্ত্রপাতি, কাঁচামালসহ অন্যান্য সম্পত্তিও ক্রোকের আওতায় আনা হয়েছে।

অর্থঋণ আদালতের নথি অনুযায়ী, এসব সম্পত্তির মালিক এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান—এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল ওয়েল ও সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেড।

এ ছাড়া গুলশান সার্কেল-১ শাখার একটি ব্যাংকে থাকা এস এস পাওয়ার লিমিটেডের তিনটি ব্যাংক হিসাবও ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। হিসাব তিনটিতে জমা রয়েছে যথাক্রমে ১০২ কোটি ৩৯ লাখ টাকা, ৩৫ কোটি ৮৫ লাখ টাকা এবং ৭৭৮ টাকা ৩১ পয়সা।

গত ২২ জুন ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে এ বিষয়ে অর্থঋণ আদালতে মামলাটি করা হয়। এতে এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, চেয়ারম্যান ফারজানা পারভীন, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং শেয়ারহোল্ডার আবদুস সামাদ, মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, ওসমান গণি, মো. রাশেদুল আলম ও এহসানুল আলমকে বিবাদী করা হয়েছে।



Copied from: https://rtvonline.com/

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর