ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত মদপানে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণ-হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ নবজাতকদের ২২ ক্যারেটের সোনার আংটি দিচ্ছে তামিলনাড়ু সরকার রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত চোখের সামনে ধসে গেল গোটা একটা পাহাড়! নেপালে ভয়াবহ দৃশ্য, মৃত ২১ দিল্লিতে ২৫ বছরের মধ্যে সেপ্টেম্বরে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা, শীত কি আগেভাগে? গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু জার্মানিতে সাড়ে ৬ লাখ দক্ষ কর্মীর সুযোগ, আগ্রহীদের জন্য ‘অপরচুনিটি কার্ড’ রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু

গরু চুরি ঠেকাতে তাড়াশ-রায়গঞ্জে বাঁশের ব্যারিকেড দিয়ে রাত জেগে পাহারা

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৬:২৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৬:২৭:৫৭ অপরাহ্ন
গরু চুরি ঠেকাতে তাড়াশ-রায়গঞ্জে বাঁশের ব্যারিকেড দিয়ে রাত জেগে পাহারা গরু চুরি ঠেকাতে তাড়াশ-রায়গঞ্জে বাঁশের ব্যারিকেড দিয়ে রাত জেগে পাহারা
সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় গরু চুরি বেড়ে যাওয়ায় সড়কের গুরুত্বপূর্ণ মোড় ও সংযোগস্থলে বাঁশের ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্বেচ্ছাসেবী গ্রামবাসী ও গ্রাম পুলিশের সমন্বয়ে পরিচালিত এ পাহারায় সহায়তা করছে পুলিশ।

স্থানীয়দের দাবি, সম্প্রতি দুই উপজেলায় গরু চোরদের দৌরাত্ম্য বেড়েছে। গত কয়েকদিনের ব্যবধানে কৃষকদের গোয়ালঘর থেকে প্রায় অর্ধশত গরু চুরি হয়েছে। এতে আতঙ্কিত হয়ে গরু চুরি ঠেকাতে নিজেরাই রাত জেগে পাহারার উদ্যোগ নিয়েছেন তারা।

পাহারাদাররা জানান, চোরেরা যাতে গরু চুরি করে সহজে যানবাহনে তুলে নিয়ে যেতে না পারে, সেজন্য গুরুত্বপূর্ণ সড়কে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। রাতভর এসব চেকপোস্টে পালাক্রমে দায়িত্ব পালন করছেন স্থানীয়রা। সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের চলাচলও নজরদারি করা হচ্ছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় নাগরিকদেরও সম্পৃক্ত করা হয়েছে। পুলিশ সুপারের উদ্যোগে ‘বাঁশকল’ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, থানায় সীমিতসংখ্যক কর্মকর্তা ও পুলিশ সদস্য থাকলেও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় রাতের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের ১২টি পয়েন্টে বাঁশের ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসানো হয়েছে। গ্রামবাসী ও গ্রাম পুলিশের সমন্বয়ে পরিচালিত পাহারায় থানা পুলিশও সহায়তা করছে।

তার দাবি, এ পদ্ধতি চালুর পর এরই মধ্যে গরু চুরির ঘটনা কমে এসেছে।

এদিকে শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় চলমান পাহারা কার্যক্রম পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। এ সময় তিনি চেকপোস্টে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলেন এবং রাতের নিরাপত্তা ব্যবস্থা ও পাহারা কার্যক্রমের খোঁজখবর নেন।

পরে দায়িত্ব পালনকারীদের উৎসাহিত করতে তাদের মধ্যে বাঁশি ও টর্চলাইট উপহার দেন পুলিশ সুপার।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলে ‘বাঁশকল’ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। বাঁশের ব্যারিকেড দিয়ে স্থাপিত এসব চেকপোস্টে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা প্রতি রাতে পাহারা ও নজরদারি করছেন। এতে অপরাধ কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার