ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত মদপানে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণ-হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ নবজাতকদের ২২ ক্যারেটের সোনার আংটি দিচ্ছে তামিলনাড়ু সরকার রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত চোখের সামনে ধসে গেল গোটা একটা পাহাড়! নেপালে ভয়াবহ দৃশ্য, মৃত ২১ দিল্লিতে ২৫ বছরের মধ্যে সেপ্টেম্বরে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা, শীত কি আগেভাগে? গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু জার্মানিতে সাড়ে ৬ লাখ দক্ষ কর্মীর সুযোগ, আগ্রহীদের জন্য ‘অপরচুনিটি কার্ড’ রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু

এআই অপতথ্য ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৬:০৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৬:০৬:২৫ অপরাহ্ন
এআই অপতথ্য ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর আহ্বান এআই অপতথ্য ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর আহ্বান
তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি অপতথ্য ও গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এবারের দিবসের প্রতিপাদ্য-ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা।

জেলা প্রশাসক বলেন, তথ্য পাওয়া জনগণের আইনগত অধিকার। নির্ধারিত সময়ে তথ্য না পেলে বা কোনো বিষয়ে সংক্ষুব্ধ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আপিল কর্তৃপক্ষ এবং পরে তথ্য কমিশনে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। তবে প্রতিষ্ঠানগুলো হালনাগাদ তথ্য স্বপ্রণোদিতভাবে ওয়েবসাইটে প্রকাশ করলে নাগরিকদের বারবার আবেদন করার প্রয়োজন কমবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও এআইয়ের অপব্যবহারে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ছোট ঘটনাকেও অতিরঞ্জিত করে প্রচারের মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। কমিটি গঠনের পাশাপাশি অপতথ্য প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা জরুরি।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আখতার জাহান সাথী, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, জেলা তথ্য অফিসের পরিচালক নাফেয়ালা নাসরিনসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার