ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

মিয়ানমারকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:২৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:২৩:৪০ অপরাহ্ন
মিয়ানমারকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ ছবি: সংগৃহীত
ঋতুপর্ণা চাকমার অনিন্দ্য জোড়া গোলে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেয়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে আফঈদারা। যে লক্ষ্য নিয়ে উড়াল দিয়েছিল মিয়ানমারের উদ্দেশে, সে লক্ষ্য পূরণ হওয়ায় আনন্দে ভাসছেন ফুটবলারসহ কোচিং স্টাফরা। তবে ঋতুপর্ণাদের স্বপ্নযাত্রা এখানেই শেষ হোক, তা নিশ্চয়ই কেউ চাইবেন না। দলের সামনে যে এখন আরও বড় হাতছানি! এশিয়ান কাপে ভালো করলে অলিম্পিক ও বিশ্বকাপের টিকিটও মিলতে পারে ঋতুপর্ণাদের।

২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া চূড়ান্ত পর্ব কাজ করবে বিশ্বকাপ বাছাইপর্ব হিসেবেও। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে চার দল করে তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১২টি দল। এই গ্রুপ পর্ব শেষে তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ও তৃতীয় হওয়া সেরা দুটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।

এশিয়া থেকে সরাসরি ৬ দল খেলবে বিশ্বকাপে, দুটো দল আন্তমহাদেশীয় প্লে অফ জিতেও সুযোগ পেতে পারে। এশিয়ান কাপের সেমিফাইনালে খেলা ৪ দল সরাসরিই খেলবে ২০২৭ সালের নারী বিশ্বকাপে। আর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া ৪ দল খেলবে দুটো প্লে অফ ম্যাচ। জিতলে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে, আর হেরে যাওয়া দুই দল খেলবে আন্তমহাদেশীয় প্লে অফে।

এদিকে, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইপর্ব হিসেবেও কাজ করবে এই এশিয়ান কাপ। কোনোভাবে গ্রুপ পর্বের বৈতরণী পেরিয়ে যেতে পারলেই মিলবে অলিম্পিকে খেলার সুযোগ। এশিয়ান কাপে নাম লেখাতেই এসব সম্ভাবনার দুয়ার খুলে গেছে কোচ পিটার বাটলারের শিষ্যদের সামনে। নিশ্চয়ই সে সুযোগটা দুহাতেই লুফে নিতে চাইবেন ঋতুপর্ণারা!

‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বাছাইপর্ব পেরিয়ে প্রথম দল হিসেবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে বাংলাদেশ। তবে এই সম্ভাবনার দুয়ার ভারত আর নেপালের সামনেও খুলে যেতে পারে। ‘বি’ গ্রুপ থেকে ভারত শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারাতে পারলেই চলে যাবে এশিয়ান কাপে। এদিকে ‘এফ’ গ্রুপ থেকে নেপালের সমীকরণটাও একই। সেটা বাস্তবায়িত হলে সাফ অঞ্চল থেকে ৩টি দল খেলতে পারবে এশিয়ান কাপে। তাদের সবার সামনে সুযোগ থাকবে বিশ্বকাপ ও অলিম্পিকে জায়গা করে নেয়ারও।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড