ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত মদপানে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণ-হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ নবজাতকদের ২২ ক্যারেটের সোনার আংটি দিচ্ছে তামিলনাড়ু সরকার রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত চোখের সামনে ধসে গেল গোটা একটা পাহাড়! নেপালে ভয়াবহ দৃশ্য, মৃত ২১ দিল্লিতে ২৫ বছরের মধ্যে সেপ্টেম্বরে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা, শীত কি আগেভাগে? গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু জার্মানিতে সাড়ে ৬ লাখ দক্ষ কর্মীর সুযোগ, আগ্রহীদের জন্য ‘অপরচুনিটি কার্ড’ রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু

মানসনদ ছাড়াই বেকারি পণ্য, রাজশাহীতে জরিমানা

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৭:৩২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৭:৩২:৩০ অপরাহ্ন
মানসনদ ছাড়াই বেকারি পণ্য, রাজশাহীতে জরিমানা মানসনদ ছাড়াই বেকারি পণ্য, রাজশাহীতে জরিমানা
বিএসটিআইয়ের মানসনদ নেই, তবু তৈরি হচ্ছিল বিস্কুট, পাউরুটি ও কেক, রাজশাহী নগরীর রাজ বেকস লাইভ বেকারিকে এ ঘটনায় ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে নগরীর মহিলা কলেজসংলগ্ন ওই বেকারিতে অভিযান চালায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রয়োজনীয় মানসনদ ছাড়াই প্রতিষ্ঠানটি বেকারি পণ্য উৎপাদন ও বিক্রি করছিল। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্যও উল্লেখ করা হচ্ছিল না।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ফারহানা হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে বিএসটিআই কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার