ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত মদপানে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণ-হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ নবজাতকদের ২২ ক্যারেটের সোনার আংটি দিচ্ছে তামিলনাড়ু সরকার রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ

কৃষকরা দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৬:৩০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৬:৩০:৩৭ অপরাহ্ন
কৃষকরা দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি ছবি: সংগৃহীত
কৃষকরা দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং তারাই দেশ গড়ার যোদ্ধা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষকদের সম্মান জানাতে ও অনুপ্রাণিত করতে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য অবদানের জন্য ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান কুল ময়েজের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কৃষকদের সর্বাঙ্গীণ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে কৃষি ও বাণিজ্যমন্ত্রীসহ সরকারের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করার পরামর্শ দিয়ে কৃষকদের স্বার্থকে আন্দোলনে পরিণত করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘দেশের সবচেয়ে ইতিবাচক খাত হলো কৃষি। কৃষকের ঘাম ও পরিশ্রম, নতুন নতুন উচ্চফলনশীল জাত ও কৃষি প্রযুক্তির উদ্ভাবন এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারের ফলে ফসল উৎপাদন বহুগুণ বেড়েছে। কৃষকেরা দুর্নীতি করেন না; বরং সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।’

কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘কৃষিপণ্য ও শস্য যাতে সহজে ভোক্তার কাছে পৌঁছাতে পারে এবং কৃষক যাতে সঠিক মূল্য পান, সে জন্য কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে।’ এ বিষয়ে কৃষকদের আরও উদ্যোগী, সচেতন ও সজাগ হওয়ার আহ্বান জানান তিনি।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষকদের উন্নয়নে বর্তমান সরকার একটি নতুন স্কিম চালু করেছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘ইতোমধ্যে এতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো বর্তমান সরকারও কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে।’ 

কৃষকদের সহজ শর্তে কম সুদে কৃষিঋণের ব্যবস্থা এবং কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যকর পদক্ষেপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, অচিরেই কৃষকেরা এসব উদ্যোগের সুফল পাবেন।

সাক্ষাৎকালে কৃষক সমিতির পক্ষ থেকে কৃষকদের উন্নয়নে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বিনা সুদে ঋণের সুবিধা, কৃষকদের স্বীকৃতি দিতে কৃষক দিবস উদযাপন ও জাতীয় পুরস্কার প্রদান, শস্যবীমা চালু, জেলা ও উপজেলা পর্যায়ের আইনশৃঙ্খলা বিষয়ক কমিটিতে কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, বজ্রপাত ও সাপে কাটার ঝুঁকি থেকে সুরক্ষা এবং কৃষি উপকরণ সুলভে সরবরাহসহ বিভিন্ন দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়।

রাষ্ট্রপতি বলেন, দেশে উৎপাদিত ফলমূল ও কৃষিজাত পণ্যের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে এবং এ খাতে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে এগিয়ে আসতে তিনি সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া কৃষিপ্রক্রিয়াজাত শিল্প-কারখানা ও আধুনিক হিমাগার স্থাপনে উদ্যোগ নেওয়া এবং খামারে আধুনিক সোলার প্যানেল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। কৃষিঋণের সুদ, বিশেষ করে এনজিও থেকে নেওয়া ঋণের সুদ কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে কৃষক সমিতির সভাপতি ঈশ্বরদীতে কৃষিক্ষেত্রে অবদানের জন্য ৭০ বছরের বেশি বয়সী কৃষকদের সংবর্ধনা এবং আধুনিক কৃষিপণ্যের প্রদর্শন ও বাণিজ্যিকীকরণে মেলা আয়োজনের উদ্যোগের কথা রাষ্ট্রপতিকে জানান। তিনি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেন। রাষ্ট্রপতি মেলায় উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার