ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

যদি মানুষ আবার রাজপথে নামে তাহলে কাউকেই ক্ষমা করা হবে না: নাহিদ

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:১৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:১৯:০৮ অপরাহ্ন
যদি মানুষ আবার রাজপথে নামে তাহলে কাউকেই ক্ষমা করা হবে না: নাহিদ ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারাদেশে পদযাত্রা কর্মসূচি ব্যাহত করার জন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করছে তারা যারা এই গণঅভ্যুত্থানকে ব্যাহত করতে চায়। মানুষ আবারও রাজপথে নামবে। আর এবার যদি মানুষ রাজপথে নামে তাহলে কিন্তু আর কাউকেই ক্ষমা করা হবে না।

বৃহস্পতিবার (৩ জুলাই) জুলাই অভ্যুত্থান স্মরণে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে পথসভায় এ কথা বলেন তিনি।
 
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যে সারাদেশে পদযাত্রা করছি মানুষের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা আমরা দেখছি। আমাদের এ কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য, ব্যাহত করার জন্য ও ভয় দেখানোর জন্যই এ ধরনের কার্যক্রম করা হচ্ছে।’
 
নতুন বাংলাদেশে আগে সংস্কার করে তারপর নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নতুন বাংলাদেশ যে শুধু সরকার পরিবর্তন বিষয়টি এমন না। অবশ্যই সরকার পরিবর্তন তো হবে কিন্তু সরকার পরিবর্তনের পূর্বে আমাদের এই সিস্টেমের পরিবর্তন প্রয়োজন।’
 
তিনি বলেন, ‘যেগুলোর কারণে ফ্যাসিস্ট উৎপাদন হয় সেই ফ্যাসিস্ট উৎপাদনের প্রক্রিয়াগুলোকে বন্ধ করতে হবে। সেজন্য আমাদের প্রশাসনের সংস্কার প্রয়োজন, আমাদের সংবিধানের পরিবর্তন প্রয়োজন এবং সংবিধান নামে আমাদের দেশে যেটা রয়েছে সেটা সংবিধান না। সেটা হলো আওয়ামী বিধান।’
 
এদিন সকালে নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে গার্মেন্টস কর্মী শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেন। সেখান থেকে বিহারী ক্যাম্প পরিদর্শনে যান তারা। পরে সৈয়দপুরের পাঁচ মাথা মোড়ে গণসংযোগ করেন এনসিপির শীর্ষ নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড