ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত মদপানে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণ-হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ নবজাতকদের ২২ ক্যারেটের সোনার আংটি দিচ্ছে তামিলনাড়ু সরকার রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত চোখের সামনে ধসে গেল গোটা একটা পাহাড়! নেপালে ভয়াবহ দৃশ্য, মৃত ২১ দিল্লিতে ২৫ বছরের মধ্যে সেপ্টেম্বরে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা, শীত কি আগেভাগে? গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু জার্মানিতে সাড়ে ৬ লাখ দক্ষ কর্মীর সুযোগ, আগ্রহীদের জন্য ‘অপরচুনিটি কার্ড’ রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু

রাজশাহীতে নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ৫

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৬:০৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৬:০৮:৫৯ অপরাহ্ন
রাজশাহীতে নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ৫ রাজশাহীতে নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ৫
রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে নারীসহ পাঁচজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে হেরোইন, ইয়াবা, ফেয়ারডিল সিরাপ, গাঁজা, চোলাইমদ ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে। 

রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান , ২৬ সেপ্টেম্বর সকালে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাইসা আক্তার ওরফে সুরভী (১৯) ও রেশমা খাতুন (২৬) নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৪ গ্রাম হেরোইন ও পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন বিকেলে কাটাখালী থানার শ্যামপুর মোল্লাপাড়া বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে শফিকুল মোল্লা (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১৪ বোতল ফেয়ারডিল সিরাপ ও একটি বাজারের ব্যাগ জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে কাটাখালী থানায় তিনটি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে চন্দ্রিমা থানার পুরাপুকুর এলাকায় অভিযান চালিয়ে মিঠুন (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১১০ গ্রাম গাঁজা, চার লিটার চোলাইমদ ও মাদক বিক্রির ৫ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।

রাতে কাশিয়াডাঙ্গার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম অভিযান চালিয়ে মনিরুল ইসলাম মিদুল (২৩)কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার