ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত শিক্ষার্থীকে কামড় দিল পাতি কালাচ, রাবি হলে আতঙ্ক নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাবেশ বারনইয়ের পানি-মাছে বিপন্ন জনজীবন, উঠল ১০ দফা দাবি গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, জনকল্যাণ আর মানুষের পাশে থাকার ১৬ বছরের পথচলা বাগমারায় মদ-গাঁজাসহ গ্রেপ্তার ১ পাবনায় নিবন্ধন ছাড়াই সার মজুত, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা মানসনদ ছাড়াই বেকারি পণ্য, রাজশাহীতে জরিমানা এথেন্সে শক্তিশালী বিস্ফোরণে ভবন ধস, নবদম্পতিসহ নিহত ৬ টিকটকে পরিচয় থেকে ‘কাছে আসা’, দেখা করাই কাল হলো কিশোরীর নগরীজুড়ে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা সহ গ্রেফতার ২৫ ছয় বছরের শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা শিশুকে দোকানে নেওয়ার পর নিজেকে আর ‘ধরে রাখতে পারলেন না’ বৃদ্ধ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে স্কুল ও কলেজের ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তা এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ফিল্মি স্টাইলে নির্যাতন নওগাঁ থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু

লালপুরে আগুনে পুড়ে ছাই মেসার্স মিজান স্টোর, ক্ষতি ১০ লাখ টাকার বেশি

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৫:৪৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৫:৪৫:২২ অপরাহ্ন
লালপুরে আগুনে পুড়ে ছাই মেসার্স মিজান স্টোর, ক্ষতি ১০ লাখ টাকার বেশি লালপুরে আগুনে পুড়ে ছাই মেসার্স মিজান স্টোর, ক্ষতি ১০ লাখ টাকার বেশি
নাটোরের লালপুর উপজেলার সালামপুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে মেসার্স মিজান স্টোর নামে একটি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল সহ ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোডাউনের মালিক।

শনিবার রাত ৮টার দিকে সালামপুর বাজারে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গোডাউনের মালিক মো. মিজান জানান, তাঁর দোকানে ১০ লাখ টাকার বেশি মূল্যের মালামাল ছিল। আগুনে ৯ ব্যারেল সয়াবিন তেল, ১ ব্যারেল সরিষার তেল, প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার বোতলজাত সয়াবিন তেল, ৩০ রোল পলিথিন, ২ বস্তা জিরাসহ গোডাউনের প্রায় সব মালামাল পুড়ে গেছে।

তিনি বলেন, “গোডাউনে থাকা প্রায় সব মালামাল আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। এতে আমার ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, আগুনের খবর পেয়ে তারা দ্রুত ফায়ার সার্ভিসে ফোন করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের দ্রুত তৎপরতায় আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়েনি।

গোডাউন মালিকের ছোট ভাইও জানান, দোকানে প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সেগুলোর প্রায় সবই পুড়ে গেছে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা

রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা