ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত মদপানে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণ-হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ নবজাতকদের ২২ ক্যারেটের সোনার আংটি দিচ্ছে তামিলনাড়ু সরকার রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ

গুরুদাসপুরে শালিসী বৈঠকে কুপিয়ে জখমের অভিযোগ

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৫:১১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৫:১১:২৫ অপরাহ্ন
গুরুদাসপুরে শালিসী বৈঠকে কুপিয়ে জখমের অভিযোগ গুরুদাসপুরে শালিসী বৈঠকে কুপিয়ে জখমের অভিযোগ
নাাটোরের গুরুদাসপুরে হাতাহাতির ঘটনা মিমাংসার জন্য শালিসী বৈঠকে ডেকে নিয়ে দুইজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে গোস্ত বিক্রেতা সাইফুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযুক্ত সাইফুল (৫০) উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রামের আজিত আলীর ছেলে।

আহতরা হলেন- একই এলাকার জলিল শেখের ছেলে জহুরুল শেখ (৩৩) ও শামসের আলীর ছেলে মাজেম আলী (৩৮)। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন একই এলাকার আরেক ভুক্তভোগী রুবেল আলী।

রোববার দুপুরে (২৭ সেপ্টেম্বর) দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। মানববন্ধ নেবক্তব্য দেন আবু রায়হান, আয়জার প্রামাণিক, রুবেল শেখ, আব্দুল কুদ্দুস, সমেজ আলী, রাশিদা বেগম প্রমুখ।

বক্তারা বলেন- ‘কসাই সাইফুল ইসলাম ও তার সহযোগিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও তারা মাদক সেবন করে এসে গালিগালাজ করেছেন। পরে শালিস ডেকে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটায়।’

অভিযোগে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় গোস্ত ব্যবসায়ী সাইফুল ইসলামের কর্মচারী আব্দুল খালেক টাকা নিয়ে কাজে না যাওয়াকে কেন্দ্র করে সমেজ আলী দোকানের সামনে তাদের কথা কাটাকাটি হয়। এসময় গালমন্দ করতে নিষেধ করায় স্থানীয় জলিল শেখের সাথেও বাকবিতন্ডা করেন সাইফুল। পরেরদিন শনিবার রাত ৮টায় স্থানীয় প্রধান আব্দুল কুদ্দুস, আবু রায়হান ও আয়জার আলীর মধ্যস্ততায় শালিসী বৈঠক ডাকা হয়।

কিন্তু শালিস চলমান অবস্থায় সাইফুল ও তার সহযোগিরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিত ভাবে হামলা চালায়। এসময় জহুরুল শেখ ওমাজেম আলীকে কুপিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সমেজ আলীর দোকানের মালামাল লুটপাট সহ ভাংচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শালিসের প্রধান আব্দুল কুদ্দুস বলেন- ‘হাতাহাতির ঘটনায় মিমাংসার জন্য উভয়পক্ষকে শালিসে ডাকা হয়েছিল। কিন্তু শালিসের সিদ্ধান্ত হওয়ার আগেই সাইফুল তা অমান্য করে আক্রমণ চালায়। তারা আমাকেও মারধর করেছে।’

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন- ‘কাজের মজুরী নিয়ে আমার আর খালেকের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় গায়ে পড়ে আমাদের ওপর চড়াও হয় এবং মারধর করে জলিল, জহুরুল ও তার লোকজন।’

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ‘অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার