ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার!

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ১১:৫০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ১১:৫০:০৫ অপরাহ্ন
বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার! বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার!
বলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালে যে কঠিন বাস্তবতা, এবার সেটাই সামনে আনলেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। তাঁর সোজাসাপ্টা বক্তব্য, অভিনয়ের স্বপ্ন থাকলেই নিজের পছন্দের চরিত্র বেছে নেওয়ার সুযোগ সবসময় থাকে না। বিশেষ করে স্বচ্ছল পরিবার থেকে না এলে অর্থনৈতিক বাস্তবতার কাছে অনেক সময় আপস করতেই হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা তুলে ধরে ফাতিমা বলেন, আমরা তো আর ধনী পরিবার থেকে আসিনি। এমন অনেক সময় আসে, যখন আপনাকে আপস করতে হয় এবং হাতের কাছে আসা সীমিত সুযোগের মধ্যেই সেরাটা বেছে নিতে হয়।

অভিনেত্রীর মতে, বলিউডে কাজ পাওয়ার সমীকরণ অনেকটাই নির্ভর করে সর্বশেষ কাজের সাফল্যের ওপর। একটি সিনেমা বা সিরিজ সফল হলেই একসঙ্গে একাধিক প্রস্তাব আসে। আর কাজ প্রত্যাশা অনুযায়ী না চললে মুহূর্তেই কমে যায় সুযোগ। তাই শুধু নিজের পছন্দের চরিত্রের অপেক্ষায় থাকার সুযোগ নেই।

“আপনি যতই ভিন্ন চরিত্রে অভিনয় করতে চান, দিনশেষে প্রযোজক তো আর আপনি নন! সংসার চালাতে টাকা সবারই দরকার, ফাতিমার এই মন্তব্যেই যেন ধরা পড়েছে ইন্ডাস্ট্রির কঠিন বাস্তবতা।

নারী অভিনেত্রীদের জন্য চরিত্রের সংকট নিয়েও ক্ষোভ আছে তাঁর। ফাতিমার অভিযোগ, পুরুষ অভিনেতারা নানা ধরনের চরিত্রে নিজেদের মেলে ধরার সুযোগ পেলেও নারীদের ক্ষেত্রে সেই পরিসর এখনও সীমিত। কোনো নারী চরিত্র ধূসর হলেই তাকে ‘ভ্যাম্প’ বা কুটিল হিসেবে দেখানোর প্রবণতা বদলানো দরকার বলেও মনে করেন তিনি।

এরই মধ্যে ২৫ সেপ্টেম্বর জিওহটস্টারে মুক্তি পেয়েছে ফাতিমা অভিনীত হুঙ্কার: দ্য রোর। সামাজিক ক্রাইম ড্রামাটিতে এসিপি জসলিন সিং চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। সিরিজে আরও অভিনয় করেছেন মহম্মদ জিশান আইয়ুব, রঘুবীর যাদব, রাম কাপুর, অর্জুন মাথুরসহ অনেকে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা