ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে লিজা আক্তারের নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের এক স্কুলে প্রবেশের জন্য চুমু খেতে হয় মা-বাবার গালে শক্তি বাড়িয়ে হারিকেনে রূপ নিল ঘূর্ণিঝড় লালা বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, অতঃপর.. জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসা, আরপিএফ কর্মীদের উপর ব্লেড নিয়ে চড়াও হয়ে গ্রেফতার অভিনেত্রী ভাতিজার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দিয়ে ভাইয়ের হাতে খুন বাবা বিজিবির ধাওয়ায় বস্তা ফেলে পালাল চোরাকারবারিরা ৭ জেলার জন্য বড় দুঃসংবাদ এআই নিয়ে নতুন গবেষণা প্রকাশ, যা মিলল ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত

বায়ুদূষণ বদলে দিচ্ছে জিনের গঠন! বাড়ছে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:০৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:০৮:৩৬ অপরাহ্ন
বায়ুদূষণ বদলে দিচ্ছে জিনের গঠন! বাড়ছে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি ছবি: সংগৃহীত
ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে ডিএনএ-র গঠনগত পরিবর্তনের সঙ্গে বায়ুদূষণের যোগসূত্র রয়েছে। দেখা গিয়েছে, যাঁরা ধূমপান করেন না, তাঁদের ফুসফুসে ক্যানসার হানা দিয়েছে শুধুমাত্র বায়ুদূষণের কারণে! সম্প্রতি একটি গবেষণায় এ রকমই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

ফুসফুসের ক্যানসার নিয়ে সম্প্রতি ‘ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়া’র একদল গবেষক পরীক্ষা করেন। এ ক্ষেত্রে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার ৮৭১ জন ক্যানসার আক্রান্ত রোগীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে (যাকে ‘শার্লক লাং স্টাডি’ বলা হচ্ছে)। উল্লেখ্য, তাঁরা কখনওই ধূমপান করেননি। তাঁদের ক্ষেত্রে ফুসফুসের যে টিউমার বাদ দেওয়া হয়েছে, তার সম্পূর্ণ জেনেটিক কোডের বিশ্লেষণ করেছেন গবেষকেরা।

গবেষকেরা দেখেছেন, ‘টিপি৫৩’ (TP53) জিনের গঠনগত পরিবর্তনের ক্ষেত্রে বায়ুদূষণ দায়ী। আগে এই বিশেষ জিনটির গঠনগত পরিবর্তনের জন্য ধূমপানকে দায়ী করা হত। কিন্তু এ বারে নেপথ্যে দূষণের উপস্থিতি গবেষকেদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। অধ্যাপক লাডমিল আলেকজ়ান্দ্রভ বলেন, ‘‘আমাদের গবেষণায় জানতে পেরেছি, ধূমপানের ফলে জিনের যে গঠনগত রূপান্তর ঘটে, তা বায়ুদূষণের ফলেও হতে পারে।’’

গবেষকেরা জানতে পেরেছেন, যেখানে বায়ুদূষণের মাত্রা বেশি, সেখানে ব্যক্তিদের টেলোমিয়ারের দৈর্ঘ্যও অনেকাংশে কমেছে। টেলোমিয়ার হল ক্রোমোজ়োমের শেষ প্রান্তে থাকা একটি সুরক্ষামূলক আবরণ, যা কোষ বিভাজনের সময় ডিএনএ রক্ষা করে কিন্তু টেলোমিয়ারের দ্রুত দৈর্ঘ্য কমার অর্থ কোষ বিভাজনের হারের ব্যপক বৃদ্ধি, যা পরোক্ষে ক্যানসারের দিকে ইঙ্গিত করে। উল্লেখ্য, আফ্রিকার কয়েকটি দেশ- সহ এশিয়ার মধ্যে চিন, ভারত, বাংলাদেশে বায়ুদূষণের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি।

সময়ের সঙ্গে বিশ্বের একাধিক দেশে ধূমপায়ীদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে, যার মধ্যে আমেরিকা এবং ইউরোপ অন্যতম। কিন্তু ধূমপান করেন না, এমন ব্যক্তিদের মধ্যে ফুসফুসের ক্যানসার আক্রান্তের হার এখন প্রায় ১০ থেকে ২৫ শতাংশ। বর্তমানে প্রতি বছর সারা বিশ্বে প্রায় ২৫ লক্ষ মানুষ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি