ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত মদপানে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণ-হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ নবজাতকদের ২২ ক্যারেটের সোনার আংটি দিচ্ছে তামিলনাড়ু সরকার রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করলেন রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৬:০০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৬:০০:৪৫ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করলেন রাসিক প্রশাসক রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে রাজশাহী সিটি
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

শনিবার দুপুরে নগরীর রেলগেট এলাকায় নগরবাসীর মধ্যে এসব লিফলেট বিতরণ করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

লিফলেট বিতরণকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক কর্মকর্তা (মনিটরিং) জুবায়ের হোসেন মুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

লিফলেটে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বাড়ির ভেতর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা, বিভিন্ন কনটেইনার এবং ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের নিচে বা আশপাশে পানি জমে থাকে-এমন স্থান নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া দিনে ও রাতে বিশ্রাম বা ঘুমের সময় মশারি ব্যবহারের পাশাপাশি গর্ভবতী নারী, নবজাতক, শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

লিফলেটে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ নগর স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা এবং আক্রান্ত হলে পর্যাপ্ত পানি ও অন্যান্য তরলজাতীয় খাবার গ্রহণের কথা বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার