ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু লিভারপুলের ফুটবলার দিয়োগো জোতার

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:০২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:০২:২৪ অপরাহ্ন
গাড়ি দুর্ঘটনায় মৃত্যু লিভারপুলের ফুটবলার দিয়োগো জোতার ছবি: সংগৃহীত
অকালে মৃত্যু হল লিভারপুলের স্ট্রাইকার দিয়োগো জোতার। স্পেনে এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। দু’সপ্তাহ আগেই বিয়ে করেছিলেন দীর্ঘ দিনের বান্ধবী রুতে কার্দোসোকে। ২৮ বছরের ফুটবলার পর্তুগালের হয়ে খেলতেন। জোতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পর্তুগালের ফুটবল সংস্থার প্রধান পেদ্রো প্রোয়েনসাও।

এক বিবৃতিতে লিখেছেন, “পর্তুগালের ফুটবল সংস্থা এবং পর্তুগাল ফুটবলের সঙ্গে যুক্ত সকলে এই খবরে বিধ্বস্ত। জাতীয় দলের হয়ে ৫০-এর কাছাকাছি ম্যাচ খেলেছিল। মানুষ হিসাবে অসাধারণ ছিল জোতা। সতীর্থ, বিপক্ষ সকলেই ওকে সমীহ করত।”

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জোতার সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর ভাই আন্দ্রে। কে গাড়ি চালাচ্ছিলেন বা কী ভাবে দুর্ঘটনা হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন সমাজমাধ্যমে দু’জনের মৃত্যুর কথা জানিয়েছে। জ়ামোরা প্রদেশের সের্নাদিলা অঞ্চলে গাড়ি দুর্ঘটনাটি হয়েছে।

২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। তার পরেই তৎকালীন কোচ জুরগেন ক্লপের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। নিয়মিত প্রথম একাদশে সুযোগ পেতে থাকেন। গত মরসুমে লিভারপুলের লিগ জয়ী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২৬টি ম্যাচ খেলেছিলেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড