ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত শিক্ষার্থীকে কামড় দিল পাতি কালাচ, রাবি হলে আতঙ্ক নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাবেশ বারনইয়ের পানি-মাছে বিপন্ন জনজীবন, উঠল ১০ দফা দাবি গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, জনকল্যাণ আর মানুষের পাশে থাকার ১৬ বছরের পথচলা বাগমারায় মদ-গাঁজাসহ গ্রেপ্তার ১ পাবনায় নিবন্ধন ছাড়াই সার মজুত, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা মানসনদ ছাড়াই বেকারি পণ্য, রাজশাহীতে জরিমানা এথেন্সে শক্তিশালী বিস্ফোরণে ভবন ধস, নবদম্পতিসহ নিহত ৬ টিকটকে পরিচয় থেকে ‘কাছে আসা’, দেখা করাই কাল হলো কিশোরীর নগরীজুড়ে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা সহ গ্রেফতার ২৫ ছয় বছরের শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা শিশুকে দোকানে নেওয়ার পর নিজেকে আর ‘ধরে রাখতে পারলেন না’ বৃদ্ধ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে স্কুল ও কলেজের ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তা এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ফিল্মি স্টাইলে নির্যাতন নওগাঁ থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু

নগরীজুড়ে মাদকসহ গ্রেপ্তার ৪, বিভিন্ন মামলায় আটক ২২

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৫:১৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৫:১৯:৩৯ অপরাহ্ন
নগরীজুড়ে  মাদকসহ গ্রেপ্তার ৪, বিভিন্ন মামলায় আটক ২২ নগরীজুড়ে মাদকসহ গ্রেপ্তার ৪, বিভিন্ন মামলায় আটক ২২
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা  ও মাদক বিক্রির নগদ অর্থ সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ ছায়ানীড় এলাকায় বিশেষ মাদকবিরোধী টিম অভিযান চালিয়ে ১৭পিস ইয়াবা ট্যাবলেট সহ শান্ত ইসলাম (১৯) ও রিফাত আলী (২১) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। 

এর আগে রাত পৌনে ১২টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম লাইনপাড়া (নতুনপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৫ হাজার ৫৯০ টাকা সহ শরিফুল ইসলাম (২৭) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। 

এ ছাড়া রাত সোয়া ১টার দিকে বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে১০টি ইয়াবা ট্যাবলেট সহ বাচ্চু চিশতিয়া (৪৭) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। শনিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১২ জন, মাদক মামলায় চারজন এবং অন্যান্য মামলায় ছয়জন রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা

রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা