ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ

​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৮:২৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৮:২৮:৩০ অপরাহ্ন
​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা
স্কুলের টিফিনে দেওয়া ডিম খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একে একে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা-শরীরে ফুসকুড়ি, সঙ্গে অসহ্য চুলকানি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ি এলাকার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েঘটে যাওয়া এ ঘটনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় ২০ জন শিক্ষার্থীকে। আক্রান্তদের সবাই তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

মিড ডে মিলের ডিম খাওয়ার পরপরই তাদের শরীরে র‍্যাশ ও চুলকানি দেখা দিলে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক মো. রফিকুল হক। তিনি জানান, চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মিড ডে মিল খেয়ে অসুস্থতার ঘটনা ঘটল বালিয়াডাঙ্গীতে। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার মধুপুর-১, মধ্য গোয়ালকারী ও তুলশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে পেটে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েছিল ৩৪ জন শিক্ষার্থী।

জেলা প্রশাসক জানান, দুটি ঘটনাতেই খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলেই অসুস্থতার প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, সোমবারের ঘটনায় অসুস্থ হওয়া ৩৪ জনের মধ্যে প্রায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গেও কথা বলেছেন জেলা প্রশাসক। পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিয়েছেন তিনি তাদের।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন