ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ আসিয়ান কাপে বাংলাদেশের যাত্রা শুভ হলো না এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় নিহত ৩ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৭:০৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৭:০৯:৪৫ অপরাহ্ন
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে মহানগরীর ৩০টি ওয়ার্ডে ২১টি খেলার মাঠ ও ১৬টি ফুটসাল গ্রাউন্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার বিকেলে নগরীর হাইটেক পার্ক সংলগ্ন মাঠে কিশোর ফুটবল একাডেমি রাজশাহী ও সোনালী অতীত ক্লাব লালবাগ, ঢাকার মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাসিক প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। মাদক ও সন্ত্রাসমুক্ত, সুন্দর ও স্বাস্থ্যকর আধুনিক রাজশাহী গড়ে তুলতে ক্রীড়ার প্রসারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, হাইটেক পার্ক সংলগ্ন মাঠের গ্যালারি, ড্রেসিং রুম, সুইমিং পুলসহ অন্যান্য অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দেশ ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. বজলুর রহমান রতন। ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়সহ স্থানীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রীতি ম্যাচে সোনালী অতীত ক্লাব লালবাগকে ৩-০ গোলে হারায় কিশোর ফুটবল একাডেমি রাজশাহী। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন রাসিক প্রশাসক।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন