ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি রংপুরে কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ

গোড়ালি নরম এবং মসৃণ হবে ঘরোয়া পদ্ধতিতেই

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৯:৫৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৯:৫৮:১৩ অপরাহ্ন
গোড়ালি নরম এবং মসৃণ হবে ঘরোয়া পদ্ধতিতেই ফাইল ফটো
বর্ষার জল পায়ে লেগে পায়ের পাতার ছাল উঠে বিশ্রি দেখতে লাগে গোড়ালি। বর্ষাকালে এমন সমস্যায় অনেকেই ভোগেন। জুতো পরে থাকলে এক কথা। কিন্তু যদি পা থেকে জুতো খুলতে হয় তবে ছাল উঠে যাওয়া অমসৃণ গোড়ালি প্রকাশ্যে দেখাতে লজ্জা হতেই পারে। পা সুন্দর দেখাতে চাইলে তাই বর্ষাকালে পায়ের বিশেষ যত্নের প্রয়োজন। পা মসৃণ দেখাতে ঘরোয়া পদ্ধতিতেও সমাধান হতে পারে।

কী ভাবে যত্ন নেবেন?

১। প্রথমে ঈষদুষ্ণ জলে ১০-২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। তাতে পায়ের মৃতকোষ এবং উঠে যাওয়া ছাল নরম হবে।

২। এ বার ঘরোয়া স্ক্রাব ভাল ভাবে ঘষে পাকে মৃতকোষ মুক্ত করুন। ওই স্ক্রাব বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তেমন তিন রকম ঘরোয়া উপায় দেওয়া রইল নীচে—

ব্রাউন সুগার এবং নারকেল তেলের স্ক্রাব: ২ টেবিল চামচ ব্রাউন সুগারের সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন।

ওটস এবং মধুর স্ক্রাব: মিক্সিতে এক কাপ ওটস গুঁড়িয়ে নিয়ে তার সঙ্গে ২ টেবিল চামচ চালের গুঁড়ো, আধ কাপ মধু এবং ১ টেবিল চামচ আমন্ড বা অলিভ অয়েল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন।

এপসম নুন এবং তেলের স্ক্রাব: ২ টেবিল চামচ এপসম নুনের সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়ে নিন। এটিও পা মৃতকোষ মুক্ত করতে সাহায্য করে।

৩। স্ক্রাব করা হয়ে গেলে পিউমিক স্টোন দিয়ে পা ভাল ভাবে ঘষে পরিষ্কার করুন।

৪। পা ধুয়ে শুকনো তোয়ালে দিয়ে মুছে ময়েশ্চারাইজ় করুন।

৫। পা পরিষ্কার করার পরে সুতির মোজা পরে থাকুন। তাতে পায়ের ত্বকে আর্দ্রতা প্রবেশ করতে পারবে ভাল ভাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার

রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার