ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক রাতের আধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা ঈশ্বরদীতে অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি

বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৭:০৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৭:০৬:৫৭ অপরাহ্ন
বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’
বাস্তব জীবনের প্রেম এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে রুপালি পর্দায়। বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। তাদের নতুন সিনেমা রানাবালি মুক্তির আগে রাশমিকার একটি মিষ্টি মন্তব্য ঘিরে আবারও আলোচনায় এসেছে এই তারকা জুটি।

সম্প্রতি সিনেমাটির এন্ধাইয়া সামি গানের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গল্পে প্রকাশ করেন রাশমিকা। সেখানে বিজয়কে নিয়ে নিজের অনুভূতি জানিয়ে তিনি লেখেন, এটা ভাবতেই অবাক লাগে যে সে পুরোপুরি আমার। তবুও তার প্রতি ক্রাশ খাওয়া আমি থামাতে পারি না।

রাশমিকার এই কথার জবাবও দিয়েছেন বিজয়। তিনি লেখেন, আমি আশীর্বাদপুষ্ট। আমি জয়াম্মাকে মিস করব। তবে তোমাকে তো সারা জীবনের জন্য পেয়েছি।

নতুন সিনেমা রানাবালিতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। অন্যদিকে রাশমিকাকে দেখা যাবে তার স্ত্রী ও সংগ্রামের সঙ্গী জয়াম্মার চরিত্রে।

সিনেমাটির গল্পের পটভূমি ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ সময় ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষ। গল্পে দক্ষিণ ভারতে দুর্ভিক্ষের সময় এক বিদ্রোহী যোদ্ধা ব্রিটিশ কমিশনারের বিরুদ্ধে লড়াই করেন। নিজের অঞ্চল ও সেখানকার মানুষের সুরক্ষায় এগিয়ে আসেন তিনি।

সিনেমায় ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তা স্যার থিওডোর হেক্টর চরিত্রে অভিনয় করেছেন আর্নল্ড ভসলো। তিনি সিনেমায় রানাবালির অন্যতম প্রধান প্রতিপক্ষ।

রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে মিথ্রি মুভি মেকার্স। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে রানাবালি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির