ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিয়ার মামা ও মইন'র চাচা আবু সাঈদ মাস্টার আর নেই ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ আসিয়ান কাপে বাংলাদেশের যাত্রা শুভ হলো না এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় নিহত ৩

রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৬:৫৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৬:৫৩:০৯ অপরাহ্ন
রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের
বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তে গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সম্মান বাঁচিয়েছে রায়ান। ফলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ৬৮ মিনিটে অজিদের এগিয়ে নেন নেস্তোরি ইরানকুন্ডা। আর যোগ করা সময়ের ৯০+৫ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান রায়ান।

এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধে কোনো গোল আদায় করতে পারেনি লাতিন আমেরিকার দেশটি। অবশ্য তখন পর্যন্ত গোল হজমও করেনি তারা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে অস্ট্রেলিয়ার জালে বল পাঠিয়ে দিয়েছিলেন এস্তেভাও। কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল ঘোষণা করেন রেফারি।

দ্বিতীয়ার্ধের খেলায় গোলের জন্য মরিয়ে হয়ে উঠে কার্লো আনচেলত্তির শিষ্যরা। কিন্তু পাচ্ছিল না গোলের দেখা। উল্টো গোল খেয়ে বসে তারা। ম্যাচের ৬৮তম মিনিটে ব্রাজিলের জালে বল পাঠান নেস্তোরি ইরানকুন্ডা।

এর গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। বার বার আক্রমণ করলেও ফিনিশিংয়ে অভাবে জালের দেখা পাচ্ছিলেন না রাফিনিয়ারা। তবে ম্যাচের একদম শেষ দিকে কর্নায় পায় ব্রাজিল।

রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের

আর সেখান থেকে রাফিনিয়ার দুর্দান্ত শটে হেডে বল জালে পাঠান ব্রাজিলের তরুণ ফুটবলার রায়ান। সবশেষ বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন তিনি। এবার প্রীতি ম্যাচে গোল করে আনচেলত্তির আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন তিনি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। অজিদের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন