ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ আসিয়ান কাপে বাংলাদেশের যাত্রা শুভ হলো না এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় নিহত ৩ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’ লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রাজশাহী নগরীতে ২৪১ গ্রাম স্বর্ণের বারসহ দুজন গ্রেপ্তার সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের রাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেজা শাড়িতে পর্দায় আগুন! লাস্যে, স্বল্পবাসে উত্তাপ ছড়িয়েছিলেন আশির দশকের বলিউডের যে সাহসিনীরা

রাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৫:৪৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৫:৪৪:১১ অপরাহ্ন
রাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলায় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন- উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র প্রামানিক। সঞ্চালনায় ছিলেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বিধান সরকার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জজকোর্টের সিনিয়র আইনজীবি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর শেখ মো. আবু মাসুম, আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।

এছাড়া সভায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ ও উপজেলার সকল পূজা মন্দির কমিটির সভাপতি-সম্পাদকসহ সুধীজন উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ বছর রাণীনগর উপজেলায় ৪৮টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহী নগরীতে ২৪১ গ্রাম স্বর্ণের বারসহ দুজন গ্রেপ্তার

রাজশাহী নগরীতে ২৪১ গ্রাম স্বর্ণের বারসহ দুজন গ্রেপ্তার