ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

আরএমপি’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৯:৪৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৯:৪৯:৩৮ অপরাহ্ন
আরএমপি’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গৌরবময় ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে এক আনন্দঘন প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকাল ৪টায় আরএমপি লাইন্স মাঠে এ ভলিবল ম্যাচের আয়োজন করা হয়।

এ ম্যাচে বিভাগীয় কমিশনার ভলিবল টিম বনাম পুলিশ কমিশনার ভলিবল টিম অংশগ্রহণ করে। খোন্দকার আজীম আহমেদ, বিভাগীয় কমিশনার ও মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, আরএমপি উপস্থিত থেকে ভলিবল ম্যাচের উদ্বোধন করেন। 

প্রীতি ম্যাচটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। খেলায় পুলিশ  কমিশনার ভলিবল টিম ২-০ সেটের ব্যবধানে চ্যাম্পিয়ন  গৌরব অর্জন করে এবং বিভাগীয় কমিশনার ভলিবল টিম রানার্স আপ হয়।

পুলিশ কমিশনার বলেন, "রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে আজকের এই প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আজকের ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।আমরা জানি খেলায় জয়-পরাজয় থাকে তবে শরীর ও মন ভালো হয় । সবচেয়ে বড় বিষয় হলো, এই খেলাধুলার মাধ্যমে আমাদের মধ্যে  পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ করেছে। তিনি বিভাগীয় কমিশনারসহ খেলোয়াড়দের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সুন্দর আয়োজন অব্যাহত থাকবে বলে জানান”।

বিভাগীয়  কমিশনার বলেন, “রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আজকের এই প্রীতি ভলিবল ম্যাচ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। ক্রীড়া শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যম নয়, এটি মানুষের মধ্যকার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহানুভূতির ভিত্তি গড়ে তোলে। ম্যাচটি উপভোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং প্রাণবন্ত হয়েছে। এই আয়োজন আমাদের পেশাগত সম্পর্ককে যেমন মজবুত করেছে, তেমনি ব্যক্তিগত বন্ধনও আরও দৃঢ় করেছে। আমি মনে করি, এই ধরনের আয়োজন আমাদের কর্মস্থলে একটি ইতিবাচক ও উদ্দীপনামূলক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে আমি এই সৃজনশীল ও আন্তরিক উদ্যোগের জন্য অভিনন্দন জানাই”।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার। 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), ও মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং আফিয়া আখতার, জেলা প্রশাসক, রাজশাহী।

এছাড়া বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ও আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে এই প্রীতি ম্যাচ উপভোগ করে এবং প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দে একত্রিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার