ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক রাতের আধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা ঈশ্বরদীতে অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি

নাটোরে শিশুর আঙুল কেটে দেওয়া পুলিশ কনস্টেবল স্ত্রীসহ গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৫:২৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৫:২৩:৩৮ অপরাহ্ন
নাটোরে শিশুর আঙুল কেটে দেওয়া পুলিশ কনস্টেবল স্ত্রীসহ গ্রেপ্তার নাটোরে শিশুর আঙুল কেটে দেওয়া পুলিশ কনস্টেবল স্ত্রীসহ গ্রেপ্তার
শিশু কন্যার সাথে ঝগড়ার জেরে নাটোরের বড়হরিশপুরে ধারাল বটি দিয়ে বাড়ির মালিকের সাড়ে ৮ বছরের ছেলে বায়েজিদ বিন মাহমুদ নামে এক শিশুর আঙুল কেটে দেওয়ার মামলায় পুলিশ কনস্টেবল শাকিল ও তার স্ত্রী নাছরিনকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে গোপনীয়তার মাধ্যমে আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তার পুলিশ কনস্টেবল শাকিল হোসেন নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান এজাহার সূত্রে জানান, বড়হরিশপুর চেয়ারম্যান রোড এলাকার ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসানের বাড়িতে স্ত্রী ও শিশু কন্যা নিয়ে ভাড়া থকেন পুলিশ কনস্টেবল শাকিল। গত বুধবার বাড়ির মালিকের শিশু সন্তানের সাথে শাকিলের ৫ বছর বয়সী শিশু কন্যার খেলার মধ্যে ঝগড়া হয়। পরে তাদের ঝগড়া মিটিয়ে দেয় পরিবারের সদস্যরা। 

এরপর গতকাল বৃহস্পতিবার শাকিল শিশু বায়েজিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার ফ্ল্যাটে। পরে শাকিল ও তার স্ত্রী নাছরিন দুজনে মিলে ধারাল বটি দিয়ে শিশু বায়েজিদের ডান হাতের একটি আঙুল কেটে দেয়। পরে শিশুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশু বায়েজিদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে নাটোর জেনারেল হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শিশুটির বাবা ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান বাদী হয়ে পুলিশ কনস্টেবল শাকিল ও তার স্ত্রী নাছরিনকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে নাটোর পৌরসভার ৩নং ওয়ার্ডের বড়হরিশপুর চেয়ারম্যান রোডের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। এরপর শাকিল ও তার স্ত্রী নাছরিনকে কারাগারে প্রেরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির