রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ভোরে উপজেলার মাহাদিপুর আমবাগান থেকে এসব ট্যাপেন্টাডল জব্দ করা হয়।
শুক্রবার বিকালে ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৩টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) মীরগঞ্জ বিওপির একটি আভিযানিক দল মাহাদিপুর আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
জব্দ করা ট্যাপেন্টাডল বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :