ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ আসিয়ান কাপে বাংলাদেশের যাত্রা শুভ হলো না এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় নিহত ৩ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’ লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রাজশাহী নগরীতে ২৪১ গ্রাম স্বর্ণের বারসহ দুজন গ্রেপ্তার সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

চারঘাটে বিপুল পরিমাণ ফেয়ারডিলসহ অটোচালক গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৪:২৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৪:২৭:২২ অপরাহ্ন
চারঘাটে বিপুল পরিমাণ ফেয়ারডিলসহ অটোচালক গ্রেপ্তার চারঘাটে বিপুল পরিমাণ ফেয়ারডিলসহ অটোচালক গ্রেপ্তার
রাজশাহীর চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মোঃ শরিফুল ইসলাম (৪৫) নামে এক অটোচালককে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫। 

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার সারদা ট্রাফিক মোড়ে অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৫ সূত্র জানায়, চেকপোস্টে একটি যাত্রীবিহীন অটোরিকশার গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় চালকের পায়ের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২০০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। পরে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক বহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার শরিফুল চারঘাট উপজেলার আলাইপুর গ্রামের মোঃ আবুল হাশেমের ছেলে।

শুক্রবার সকালে এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা ফেয়ারডিলের বিষয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 শুক্রবার সকালে শরিফুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন