ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ আসিয়ান কাপে বাংলাদেশের যাত্রা শুভ হলো না এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় নিহত ৩ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’ লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রাজশাহী নগরীতে ২৪১ গ্রাম স্বর্ণের বারসহ দুজন গ্রেপ্তার সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের রাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেজা শাড়িতে পর্দায় আগুন! লাস্যে, স্বল্পবাসে উত্তাপ ছড়িয়েছিলেন আশির দশকের বলিউডের যে সাহসিনীরা পবায় বিপুল পরিমাণ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার নাটোরে শিশুর আঙুল কেটে দেওয়া পুলিশ কনস্টেবল স্ত্রীসহ গ্রেপ্তার দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করল সরকার গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’: ফাতিমা

রাজশাহী রেঞ্জ ডিআইজি আশিক সাঈদ পেলেন পিপিএম-সেবা পদক

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৪:১৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৪:১৮:৫৪ অপরাহ্ন
রাজশাহী রেঞ্জ ডিআইজি আশিক সাঈদ পেলেন পিপিএম-সেবা পদক রাজশাহী রেঞ্জ ডিআইজি আশিক সাঈদ পেলেন পিপিএম-সেবা পদক
সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পেতে যাচ্ছেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোঃ আশিক সাঈদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নাম পিপিএম-সেবা পদকের জন্য চূড়ান্ত করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, সেবা ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের এ পদক দেওয়া হচ্ছে। এবার মোট ৯২ জন পুলিশ সদস্যকে চারটি ক্যাটাগরিতে পদকের জন্য চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ১২ জন, বিপিএম-সেবা ১৮ জন, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ১৮ জন এবং রাষ্ট্রপতির পুলিশ পদক-সেবা (পিপিএম-সেবা) ৪৪ জন রয়েছেন। ডিআইজি মোঃ আশিক সাঈদ রয়েছেন পিপিএম-সেবা পাওয়া ৪৪ জনের তালিকায়।

ডিআইজি আশিক সাঈদ বর্তমানে রাজশাহী রেঞ্জের নেতৃত্বে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি পুলিশ সদস্যদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে জনসাধারণের সঙ্গে মানবিক ও সৌজন্যমূলক আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

রাজশাহী জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এক বিশেষ কল্যাণ সভায় তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠা বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি মাদক ও অস্ত্র উদ্ধার, ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজ করা পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।

রাষ্ট্রপতির পুলিশ পদক-সেবা বাংলাদেশের পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়। ডিআইজি আশিক সাঈদের এই পদকের জন্য মনোনয়ন রাজশাহী রেঞ্জ পুলিশের জন্যও গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহী নগরীতে ২৪১ গ্রাম স্বর্ণের বারসহ দুজন গ্রেপ্তার

রাজশাহী নগরীতে ২৪১ গ্রাম স্বর্ণের বারসহ দুজন গ্রেপ্তার