ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান তহসিলদার আনন্দ ও ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার পরকীয়ার বিতর্কে বিপাকে এনভিডিয়া প্রধান রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড রাজশাহীতে ১৫০ কিশোরীর মধ্যে স্বাস্থ্যসামগ্রী বিতরণ ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শীতের সবজি থেকে পোকামাকড় দূর করবেন যেভাবে, জেনে নিন সহজ ৫ উপায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব মো. দাউদ মিয়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্নশিপ করার সুযোগ চেয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগোবে, জানাল ভারত ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছর ৬ মাসের কারাদণ্ড ম্যানচেস্টার সিটি ছাড়ার গুঞ্জন, হলান্ডের সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ! দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইন নগরীজুড়ে মাদককারবারী সহ গ্রেফতার ২৩ পাকিস্তানের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল নতুন রূপে ফিরল চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরী মাঠ সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রাণীশংকৈলে বদলি নিয়ে বিতর্ক: দুর্নীতির দুই মামলার আসামি অফিস সহকারী শহিদুল ইসলাম

মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শন এবং ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৪:১০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৪:১০:২৮ অপরাহ্ন
মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শন  এবং ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসক মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শন এবং ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসক
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মসজিদের চলমান উন্নয়ন কাজ ও মহিষবাথান গোরস্থান সংলগ্ন ঈদগাহ পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে রাসিক প্রশাসক মসজিদের চলমান উন্নয়ন কাজ ঘুরে দেখেন। এ সময় মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাঁর কাছে মসজিদের বিভিন্ন কার্যক্রম ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। প্রশাসক সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে তিনি লক্ষ্মীপুর ভাটাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। এ সময় ঈদগাহ মাঠের সার্বিক অবস্থা ও প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এরপর রাসিক প্রশাসক লক্ষ্মীপুর ভাটাপাড়া ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মাদ্রাসার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে মাদ্রাসা প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণ করেন।

এ সময় মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম মুফতি ইমরান হোসেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সহ-সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক, সহ-সম্পাদক মোঃ শহীদুল ইসলাম ও কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া লক্ষ্মীপুর ভাটাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শওকত আলী ও শাহানুর ইসলাম মিঠু এবং লক্ষ্মীপুর ভাটাপাড়া ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি আলহাজ্ব রফিকুল ইসলাম, মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নাজির আহম্মেদ সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ইশাসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ।

এছাড়া রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি মিল্টন ও মুস্তাক, যুবনেতা হাফিজুল ইসলাম আপেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান