ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৮:২৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৮:২৩:০৫ অপরাহ্ন
সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নাটোরের সিংড়া উপজেলার ৩নং ইটালী ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই অংশ হিসেবে ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা সোহানুর রহমান সিহাবের এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 
​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮ টায়  ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছতর গ্রামে এই উঠান বৈঠক  অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ এলাকার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ভোটার অংশ নেন।
 
​উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমান সিহাব বলেন, "আমি আপনাদেরই সন্তান এবং বিএনপির একজন ক্ষুদ্র কর্মী। দীর্ঘদিন ধরে দল ও জনগণের পাশে থেকে মাঠে কাজ করে যাচ্ছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা নির্যাতন-পীড়ন সহ্য করতে হলেও কখনো বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হইনি।"
 
​আসন্ন নির্বাচনের বিষয়ে নিজের প্রত্যয় ব্যক্ত করে নাটোর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের এই সদস্য আরও বলেন, "আসন্ন ইউপি নির্বাচনে আমি ইটালী ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। আমি দলের কাছে ধানের শীষের সমর্থন ও মনোনয়ন চাইব। দল যদি আমাকে মনোনীত করে, তবে জনগণের ভোটের মাধ্যমে জয়ী হয়ে ইটালীবাসীর সুখে-দুঃখে একজন প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চাই।" এ সময় তিনি স্থানীয় ভোটারদের কাছ থেকে দোয়া ও সমর্থন কামনা করেন।
 
​ এর আগে সোহানুর রহমান সিহাব ইটালী ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা