ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৯:১৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৯:১৭:৫৬ অপরাহ্ন
প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা। ছবি: বাফুফে
বাহরাইনকে বিধ্বস্ত করার পর মিয়ানমারকে হারিয়ে এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। জায়গা নিশ্চিত করতেও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলার বাঘিনীদের।

বুধবার (২ জুলাই) ‘সি’ গ্রুপের আরেক ম্যাচে বাহরাইনের বিপক্ষে তুর্কমেনিস্তান ড্র করায় প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নিলো লাল সবুজরা।
 
এএফসি’র নিয়মানুযায়ী দুই দলের পয়েন্ট সমান হলে গোল ব্যবধানের আগে বিবেচনায় আসে মুখোমুখি ম্যাচের ফলাফল। বাহরাইনের পর মিয়ানমারকে হারানোয়, এ দুই দল বাংলাদেশের সমান পয়েন্ট পেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারতো না। বাকি ছিল তুর্কমেনিস্তান। কিন্তু দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট মাত্র ১ হওয়ায় আগেই লড়াই থেকে ছিটকে যায় তারা। ফলে শেষ ম্যাচের ফলাফল কোনো কাজেই আসছে না।
 
মিয়ানমারের কাছে ৮-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর আজ বাহরাইনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তুর্কমেনিস্তান। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করার পর আজ মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলার বাঘিনীরা।
 
তাতে সব দলের দুই ম্যাচ শেষে গ্রুপের পয়েন্ট টেবিল দাঁড়ায়, ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ, ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে মিয়ানমার, সমান ১ পয়েন্ট নিয়ে তিনে বাহরাইন আর চারে তুর্কমেনিস্তান। আর তাতেই নিজেদের ইতিহাসে প্রথমবার এএফসি এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করে লাল সবুজরা।
 
এর আগের আসরগুলোতে বাছাইপর্বে একটি ম্যাচও জেতেনি বাংলাদেশের মেয়েরা। তবে এবার পিটার বাটলারের অধীনে তারা ইতিহাস গড়ে বসল।
 
আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় ১২ দল নিয়ে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর। আয়োজক দেশসহ চার দল আগেই জায়গা নিশ্চিত করেছিল। আর বাকি ৮ দলের ভাগ্য নির্ধারণ হতো বাছাইপর্বে। যেখানে ৮ গ্রুপের চ্যাম্পিয়ন দলই মূল পর্বের টিকিট পাবে। ‘সি’ গ্রুপ থেকে সেখানে বাজিমাত করেছে ঋতুপর্ণা-আফঈদারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক