ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরো এক আসামি গ্রেপ্তার পুঠিয়ার বড়বিলে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২০০ তালগাছ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় আবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ইজরায়েলি বিমানহানা হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় সোয়া কোটি টাকার হেরোইন উদ্ধার রাসিক প্রশাসকের সঙ্গে মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০ অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক? অবৈধ যান, ঝরছে প্রাণ রাজশাহী-নওগাঁ মহাসড়কে সড়ক দুর্ঘটনা, মান্দায় বৃদ্ধের লাশ উদ্ধার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৫:৫৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৫:৫৪:৪৮ অপরাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি স্লিপার বাস। ওই বাসটিতে অন্তত ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অন্তত ১৫ জন আহত হন। দুর্ঘটনার পর সড়কে আড়াআড়িভাবে বাসটি পড়ে থাকার কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি প্রেমদাস রায়। এর আগে এদিন ভোরে মহাসড়কের দাউদকান্দির উপজেলার ভেকিনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সারে ৫টায় মহাসড়কের দাউদকান্দি উপজেলা ভেকিনগর নামক ঢাকাগামী লেনে দ্রুত গতির রয়েল পরিবহনের একটি স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়িটি মহাসড়কের মাঝখানে আড়াআড়িভাবে পড়ে থাকে। গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে  ১৫ আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতাল চিকিৎসা নেয়।

সর্বশেষ দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের দুটি রেকার এক ঘণ্টার চেষ্টার প্রচেষ্টায় মহাসড়ক থেকে বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি প্রেমদাস রায় বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়কের মাঝপথে উল্টে গিয়েছিল। এতে অন্তত ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের তেমন বড় কোনো ক্ষতি হয়নি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরে গাড়িটি উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরো এক আসামি গ্রেপ্তার