ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সহকর্মীর ওপর হামলার ঘটনায় রাজশাহীতে আইনজীবীদের প্রতিবাদ সভা সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা সরকারি ইঞ্জিনিয়ার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে ঝোপে লুকিয়ে আর ওঁত পাততে পারবে না কচুয়ার চোর-ডাকাতরা রাজশাহীতে ১০১ হারানো মোবাইল ফোন উদ্ধার , মালিকদের হাতে হস্তান্তর অবৈধভাবে বাংলাদেশে এক বছর থাকার পর সীমান্তে আটক ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় নাগরিকসহ আটক ৪ চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান ড. ইউনূসের নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি শিক্ষকদের ২৫ শতাংশ সময় গবেষণায় ব্যয়ের আহ্বান রুয়েট উপাচার্যের নগরীতে মাদক সেবন ও চুরির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৭, কারাদণ্ড নগরীর কাজলায় নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল রাকসুর তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে সপ্তম দিনেও অবস্থানে রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২ আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত সতীর্থ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ, ছেলের নাম রাখলেন ওহী বিন ওয়াদুদ

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৪:৫৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৪:৫৩:২৭ অপরাহ্ন
রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফাইল ফটো
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৫টায় তার এই ভাষণ দেওয়ার কথা রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর দ্বিতীয় দিনের কার্যক্রম নিয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, আবেগ ও অনুভূতিকে ধারণ করে প্রধানমন্ত্রী বাংলায় জাতির বার্তা বিশ্বমঞ্চে তুলে ধরবেন।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে বাংলাদেশের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশনে তারেক রহমানের ভাষণকে তার পরিবারের জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্বের ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করেছে সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এবার সেই ধারাবাহিকতায় তারেক রহমান জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের কথা তুলে ধরবেন।

প্রধানমন্ত্রীর এবারের ভাষণে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে বলে সরকারি সূত্র জানিয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, আইনের শাসন, জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা।

এছাড়া যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়ও গুরুত্ব পেতে পারে বলে জানানো হয়েছে।

ভাষণের আগের দিন বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটবিষয়ক উচ্চপর্যায়ের কমিটির বৈঠকেও অংশ নেন। ওই বৈঠকে তিনি সংকটের মূল কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজকের ভাষণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো এই আন্তর্জাতিক মঞ্চে সরকারপ্রধান হিসেবে বক্তব্য দেবেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২