ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরো এক আসামি গ্রেপ্তার পুঠিয়ার বড়বিলে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২০০ তালগাছ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় আবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ইজরায়েলি বিমানহানা হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় সোয়া কোটি টাকার হেরোইন উদ্ধার রাসিক প্রশাসকের সঙ্গে মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০ অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক? অবৈধ যান, ঝরছে প্রাণ রাজশাহী-নওগাঁ মহাসড়কে সড়ক দুর্ঘটনা, মান্দায় বৃদ্ধের লাশ উদ্ধার

গাজায় আবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ইজরায়েলি বিমানহানা

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৪:৫০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৪:৫০:২৪ অপরাহ্ন
গাজায় আবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ইজরায়েলি বিমানহানা ছবি: সংগৃহীত
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলি ভূখণ্ডে হামলার চক্রীদের তালিকায় নাম ছিল তাঁর। প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অর্থ বিভাগের প্রধান সেই মহম্মদ আবু আলওয়ান বুধবার গাজায় ইজরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন।

ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ় বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে জানিয়েছেন, দক্ষিণ গাজার খান ইউনুসের আল-মাওয়াসি এলাকায় সেনা এবং অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগ শিন বেথ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছিল। সেই যৌথ অভিযানে নিহত হন আলওয়ান। তিনি একটি গাড়িতে সওয়ার ছিলেন। তাতে আঘাত হানে ইজরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া ‘এয়ার টু সারফেস’ ক্ষেপণাস্ত্র। গত এক দশক ধরে আলওয়ান হামাসের অর্থ বিভাগের প্রধান ছিলেন। বুধবার খান ইউনুস এলাকায় বিমান হামলায় মোট চার জন প্যালেস্টাইনির মৃত্যুর কথা জানিয়েছে ইজরায়েল সরকার।

২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা এবং প্রতিক্রিয়া তেল আভিভের গাজা-অভিযান শুরুর পরে ইয়াহিয়া সিনওয়ার, ইসমাইল হানিয়া, মহম্মদ দেইফ, মারওয়ান ঈশা, সালে আল-অরৌরি, হাজেম আওনি নঈম, মহম্মদ সিনওয়ার, হাখাম মুহম্মদ ইশা আল-ইশা, মহম্মদ ওদেহ, রায়েদ সাদের মতো প্রথম সারির হামাস নেতারা নিহত হয়েছেন। সেই তালিকায় এ বার যুক্ত হল আলওয়ানের নাম। কাতার-সহ কয়েকটি আরব দেশের মধ্যস্থতায় ২০২৫ সালের ১৯ জানুয়ারি সংঘর্ষবিরতি চুক্তি করেছিল ইজরায়েল এবং হামাস। কিন্তু তার পরেও একাধিক বার গাজা ভূখণ্ডে হামলা চালানোর অভিযোগ উঠেছে নেতানিয়াহুর ফৌজের বিরুদ্ধে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরো এক আসামি গ্রেপ্তার