রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কবুতরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কবুতরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে দুটি লাল রঙের শপিং ব্যাগ উদ্ধার করে র্যাব-৫-এর সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহীর একটি দল।উদ্ধারকৃত একটি ব্যাগে ৫২৮ গ্রাম সাদা-ধূসর রঙের হেরোইন পাউডার এবং অপর ব্যাগে ছয়টি পলিপ্যাকে মোট ৬৪৫ গ্রাম একই ধরনের পাউডার পাওয়া যায়। সব মিলিয়ে এর ওজন ১ কেজি ১৭৩ গ্রাম।
পরে উদ্ধার করা মাদক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

মোঃ মাসুদ রানা রাব্বানী :