ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরো এক আসামি গ্রেপ্তার পুঠিয়ার বড়বিলে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২০০ তালগাছ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় আবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ইজরায়েলি বিমানহানা হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় সোয়া কোটি টাকার হেরোইন উদ্ধার রাসিক প্রশাসকের সঙ্গে মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০ অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক? অবৈধ যান, ঝরছে প্রাণ রাজশাহী-নওগাঁ মহাসড়কে সড়ক দুর্ঘটনা, মান্দায় বৃদ্ধের লাশ উদ্ধার

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৪:২১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৪:২১:৩৫ অপরাহ্ন
অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট ফাইল ফটো
ইউরোপ, আমেরিকা ও এশিয়ার ১৪টি দেশের গবেষণাপত্রকে পেছনে ফেলে আন্তর্জাতিক কনফারেন্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল এবং ২০ ব্যাচের শিক্ষার্থী মো. আবু তালহা রনি যৌথভাবে এই গৌরব অর্জন করেন। তাদের গবেষণার বিষয় ছিল ‘অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য স্বয়ংক্রিয় আকাশযান ও ফিল্ড রোবোটিক্স’ (AUTONOMOUS AERIAL AND FIELD ROBOTICS FOR SEARCH AND RESCUE)।

গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপী ‘RAAICON 2026’ 5th IEEE International Conference on Robotics, Automation, Artificial Intelligence and Internet of Things অনুষ্ঠিত হয়। কনফারেন্সে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ ১৪ দেশের প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট দেশের গবেষক অংশগ্রহণ করেন। IEEE বাংলাদেশ সেকশন ও IEEE Robotics and Automation Society Bangladesh Chapter-এর যৌথ আয়োজনে এবং যবিপ্রবির ব্যবস্থাপনায় সম্মেলনটি সরাসরি ও অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ১৪টি দেশের গবেষকবৃন্দের মোট ৫১৭টি গবেষণাপত্র জমা পড়ে। পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এর মধ্যে ১৪৫টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। গবেষণাপত্র গ্রহণের হার ছিল মাত্র প্রায় ২৮ শতাংশ। দুই দিনব্যাপী সম্মেলনে রোবটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংসের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণালব্ধ ফলাফল, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়।

গত শুক্রবার সকালে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ক্যালিফোর্নিয়ায় অবস্থিত Applied Materials Inc.-এর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার রাম চন্দ্র পালসানিয়া। তিনি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ে প্রেডিক্টিভ মেইনটেন্যান্স এবং যন্ত্রের ডাউনটাইম কমাতে এআই-চালিত অটোমেশনের ব্যবহার নিয়ে আলোচনা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরো এক আসামি গ্রেপ্তার