ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাকাবে NPSB I Bangla QR সেবা চালু পদ্মাপাড়ের বন্যার্ত ১০০ পরিবারে ত্রাণ দিলেন আরডিএ চেয়ারম্যান সুইট স্কুলছাত্র রহমান হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহী টু ঢাকা মহাসড়কে ৬৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার যৌতুক মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার উথরাইল বিলে কৃষকের বিশ্রাম ও আশ্রয়ে নির্মিত হলো সেড রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা

রাকাবে NPSB I Bangla QR সেবা চালু

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১২:৪০:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ১২:৪০:২২ পূর্বাহ্ন
রাকাবে NPSB I Bangla QR সেবা চালু রাকাবে NPSB I Bangla QR সেবা চালু
ক্যাশলেস লেনদেনের সুযোগ বাড়াতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) চালু হলো ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB) ও I Bangla QR সেবা। এর ফলে রাকাবের গ্রাহকেরা এখন অন্য ব্যাংকের হিসাবে দ্রুত অর্থ স্থানান্তরের পাশাপাশি রাকাবের ই-ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে QR কোড স্ক্যানের মাধ্যমে বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিল পরিশোধ করতে পারবেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর আমানা বিগ বাজার ও ফ্লিটবাই সুপার শপে কেনাকাটার মাধ্যমে নতুন দুই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। এ সময় ব্যাংকের প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদসহ আইসিটি বিভাগ ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংক কর্মকর্তারা জানান, NPSB চালুর ফলে রাকাবের গ্রাহকেরা অন্য যেকোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর করতে পারবেন। আর Bangla QR সুবিধায় নগদ অর্থ বা ব্যাংক শাখায় না গিয়ে সরাসরি ডিজিটাল পেমেন্ট করা যাবে।

রাকাব কর্তৃপক্ষ জানিয়েছে, সাপ্তাহিক ছুটিসহ বছরের ৩৬৫ দিন যেকোনো স্থান থেকে এসব ডিজিটাল সেবা ব্যবহার করা যাবে। এতে গ্রাহকের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি নিরাপদ ও নিরবচ্ছিন্ন লেনদেনের সুযোগ বাড়বে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪