ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরিকদের অধিকার সচেতন করেছে 'সুশীল' প্রকল্প সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি নওগাঁর মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ঢাকলেন ওসি ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড বাঁশঝাড়ের পাশে ছেলেসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক হিলি সীমান্তে ডিসেম্বরকে ঘিরে কঠোর অবস্থানে বিজিবি লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে শিশুকে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার ১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু নওগাঁর কৃষকরা চারা গজানো ধান নিয়ে বিপাকে বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’ ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু

যৌতুক মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১২:০৫:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ১২:০৫:০৩ পূর্বাহ্ন
যৌতুক মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার যৌতুক মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে ফেনীতে যৌতুকের মামলায় এজাহারনামীয় প্রধান আসামি মো. পারভেজকে (২৮) গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বন্দর থানার মাইলের মাথা এলাকায় শেভরন হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পারভেজ ফেনী সদর উপজেলার বিরিঞ্চি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত ২০২৫)–এর ১১(খ)/৩০ ধারায় করা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি পারভেজ চট্টগ্রামে অবস্থান করছেন। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭-এর তথ্য অনুযায়ী, ফেনী মডেল থানায় গত ২৯ আগস্ট মামলাটি করা হয়। মামলায় পারভেজের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ রয়েছে। তবে অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় তা প্রমাণিত হওয়ার বিষয়টি আইনগতভাবে নির্ধারিত হবে।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পারভেজকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক