ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৯:৩৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৯:৩৫:২৫ অপরাহ্ন
রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ
রাজবাড়ীর গোয়ালন্দে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন।

অভিযুক্ত প্রধান আসামি হবি সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হবি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমেদ আলী সরদারপাড়া গ্রামের মৃত ওমেদ আলী সরদারের ছেলে।

গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দৌলতদিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে বুধবার থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে। একমাত্র আসামি হবি সরদারকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। এবং ভুক্তভোগী ওই শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের ঘটনাটি ঘটে দুদিন আগে। অভিযুক্ত হবি সরদার বাড়ি ফাঁকা পেয়ে ওই শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
​
তখন বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। পরে বুধবার সকালে স্থানীয়রা বসে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন।

কিন্তু খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত হবিকে গ্রেপ্তার করে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা