ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৯:২৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৯:২৭:৩০ অপরাহ্ন
কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে  মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
দিনাজপুরের ফুলবাড়ীতে দৈনিক কালবেলা পত্রিকার ভুয়া ফটোকাট ব্যবহার করে পৌর বিএনপি দুইনেতা নাম জড়িয়ে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

 আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফুলবাড়ী পৌর বিএনপি’র আহবায়ক আবুল বাশার।

 লিখিত বক্তব্যে তিনি বলেন, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বাংলা তারিখ ব্যবহার করে দৈনিক কালবেলা পত্রিকার লোগো ও ফটোকাট ব্যবহারসহ স্থানীয় প্রতিনিধিকে সংশ্লিষ্ট করে ফুলবাড়ী পৌর বিএনপি’র আহবায়ক আবুল বাশার ও সিনিয়র যুগ্ম আহবায়ক মুরতুজা হক অষ্টিন এর নাম জড়িয়ে ‘ফুলবাড়ী পৌর বিএনপির দুই নেতার বিরুদ্ধে ৩ লাখ টাকার বিনিময়ে সার ডিলারশিপ পাইয়ে দেওয়ার অভিযোগ’ শিরোনামে একটি ভুয়া সংবাদের ফটোকাট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রতিনিধি রীতা রানী কানুর সঙ্গে কথা বললে তিনি জানিয়েছেন, এ ধরনের কোনো সংবাদ তিনি কালবেলা পত্রিকায় প্রেরণ করেন’নি এবং ২১ সেপ্টেম্বর দৈনিক কালবেলা পত্রিকায় এমন কোনো সংবাদও প্রকাশ হয়নি। একটি চক্র ভুয়া ফটোকাট তৈরি করে এই সংবাদটি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। এজন্য কালবেলা ফুলবাড়ী প্রতিনিধি ২২ সেপ্টেম্বর রাতেই কালবেলা পত্রিকা ও নিজের ভাবমূর্তি অক্ষুন্ন রাখাসহ ও নিরাপত্তার স্বার্থে ফুলবাড়ী থানায় একটি জিডি দায়ের করেছেন। যার জিডি নং ১২০৮।

সিনিয়র যুগ্ম আহবায়ক মুরতুজা হক অষ্টিন বলেন, আমাদের রাজনৈতিক পরিচয় ও সামাজিক কর্মকাÐের মাধ্যমে অর্জিত সম্মানহানী করতে এইধরণের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের ফটোকাট তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। যে বা যারাই এধরণের কাজ করেছে তাদেরকে আইনশৃঙ্খলাবাহিনীর মাধ্যমে তদন্তসাপেক্ষে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানাচ্ছি।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশ্যে বলেন, কোনো সংবাদ বা ফটোকাট ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে তার সত্যতা নিশ্চিত না হাওয়া পর্যন্ত এগুলো বিশ^াস না করাসহ শেয়ার বা লাইক না দেয়ার জন্য অনুরোধ জানান। একইসাথে দৈনিক কালবেলা পত্রিকার নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

 সংবাদ সম্মেলনে পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক মানিক মন্ডল, আতিয়ার রহমান মিন্টু, শাহাবুর রহমান, মিনার হোসেন মিনু, আয়নাল হক, সাজ্জাদ হোসেন সাজু সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা