ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৮:৫৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৮:৫৪:৫৮ অপরাহ্ন
কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা
মাদক ও কিশোর গ্যাং থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করার বার্তা নিয়ে রাজশাহীতে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা; মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি, এই প্রতিপাদ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম। সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন।

পুলিশ কমিশনার বলেন, কাবাডি বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা। খেলাধুলা শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক বিকাশেও ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে মাদক, কিশোর গ্যাং, বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড ও অনলাইন আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা গুরুত্বপূর্ণ।

তিনি জানান, প্রতিযোগিতা থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে নারী ও পুরুষ বিভাগে আরএমপির পৃথক কাবাডি দল গঠন করা হবে। পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে সারাদেশে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকাদের প্রতিযোগিতার অংশ হিসেবে রাজশাহীতে এ আয়োজন করা হয়েছে। মাঠে নারী-পুরুষ দলের টানটান লড়াই ঘিরে দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। পুলিশের ভাষ্য, খেলাধুলার মাধ্যমে জনগণের সঙ্গে পুলিশের যোগাযোগ ও পারস্পরিক আস্থাও আরও জোরদার হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা