ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা রাজশাহী নগরীতে ১৬ ককটেল, ৪ পেট্রোল বোমা উদ্ধার ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণ: সেই ৫ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দিয়ে এসআই প্রত্যাহার মা-ছেলেকে অমানবিক নির্যাতনের পর ৩ দিন বন্দি বানিয়ে রাখেন চুন্নু মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বড়গাছীতে ৩ হাজার তাল ও দেবদারু বীজ বপন রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের রামেক এলাকায় র‍্যাবের অভিযানে ৭ জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি সমাবেশ; বাল্যবিবাহ-মাদক-সহিংসতা প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান কমিউনিটি পুলিশ কাবাডি পুরুষে দুর্গাপুর, নারীতে গোদাগাড়ীর শিরোপা রাজশাহী তায়কোয়ানডো দোজাং রানার্সআপ ট্রফি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর গোমস্তাপুরে ডাকাতি মামলায় পলাতক আসামি গ্রেপ্তার ​রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১, আটক ২৫ ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮ ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণ: প্রধান আসামির বাড়িঘর ভাঙচুর

রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৮:০৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৮:০৬:৪৭ অপরাহ্ন
রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের
রাজশাহী মহানগরীর শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বুধবার বিকেলে নগরীর বাটার মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। রাজশাহী মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

মাহফুজুর রহমান রিটন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তাঁর দাবি, দেশ এগিয়ে যাওয়ার এ সময়ে বিভিন্ন পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজশাহী শিক্ষানগরী ও শান্তির নগরী উল্লেখ করে তিনি বলেন, নগরীর শান্তি বিনষ্টের যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।

ছাত্রশিবিরের এক নেতার বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি ছাত্রদল নিয়ে কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ছাত্রদল বিএনপির আবেগের জায়গা।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি নজরুল হুদা। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে নগরীর ৩০টি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা

কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা