চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, মাদক, নারী ও শিশুর প্রতি সহিংসতা, যৌতুকসহ নানা সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার ও সমাজকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে। বুধবার সকালে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সভাকক্ষে জেলা তথ্য অফিস আয়োজিত ফ্যামিলি সমাবেশে এ আহ্বান জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মোসা. সাহিদা আখতার ও সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ।
বক্তারা বলেন, সামাজিক মূল্যবোধ ও মানবিকতা গড়ে তুলতে পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বাল্যবিবাহ, মাদকের অপব্যবহার, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধের পাশাপাশি কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সমাবেশে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, পলিথিন বর্জন, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, শিশুদের মোবাইলের অপব্যবহার রোধ এবং সুষম খাদ্য গ্রহণ নিয়েও আলোচনা হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে ডেঙ্গু সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়।

মোঃ মাসুদ রানা রাব্বানী :